Monday, June 22, 2026

ধর্মতলায় কার্তুজ-সহ আটক যুবক, জেলা থেকে বাসেই পাচার!

Date:

Share post:

শহরের প্রাণকেন্দ্র ধর্মতলায় কার্তুজ নিয়ে বাস থেকে নামতেই যুবককে গ্রেফতার করল কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (STF)। তার থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ কার্তুজ (bullet)। তার সঙ্গে কোনও আগ্নেয়াস্ত্র রয়েছে, কি না তদন্ত করে দেখছে পুলিশ। আটক করে এই বিপুল পরিমাণ কার্তুজের সঙ্গে যুবকের যোগ নিয়ে জিজ্ঞাসাবাদ চালানো হবে।

রবিবার দুপুরে ধর্মতলা বাসস্ট্যান্ডে দক্ষিণবঙ্গ পরিবহন সংস্থার সরকারি বাস থেকে নামে রামকৃষ্ণ মাজি নামে এক যুবক। সেখানে আগে থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে আগেই সাদা পোশাকে অপেক্ষা করছিলেন কলকাতা পুলিশের এসটিএফ (STF, Kolkata Police) কর্মীরা। যুবক বাস থেকে নামতেই তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেন আধিকারিকরা। তখনই তার থেকে প্রায় ১০০ রাউন্ড কার্তুজ (bullet) উদ্ধার হয়। জানা যায় ওই যুবক পূর্ব বর্ধমানের কেতুগ্রামের বাসিন্দা।

Related articles

কৃষি থেকে ক্রীড়া, শিক্ষা থেকে স্বাস্থ্য-বিজেপি সরকারের প্রথম বাজেটে ঢালাও বরাদ্দ 

২০২৬-২৭ অর্থবর্ষে বিজেপি সরকারের (BJP Government) প্রথম পূর্ণাঙ্গ বাজেট (West Bengal Budget) পেশ হতেই কৃষি থেকে ক্রীড়া, শিক্ষা...

৩ ফ্রিজ অ্যাকাউন্ট খুলতে আদালতের দ্বারস্থ তৃণমূল

ফ্রিজ হয়ে যাওয়া অ্যাকাউন্টগুলি খুলতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল কংগ্রেস(TMC)। সোমবার দায়ের হল মামলা। তবে জরুরি শুনানির আবেদন...

সরকারি কর্মীদের জন্য সুখবর, ২০ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা বাজেটে

রাজ্যের পালাবদলের পর বিধানসভায় ২০২৬-২৭ অর্থ বর্ষের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ শুরু হতেই সরকারি কর্মীদের জন্য সুখবর। ২০...

পরিবেশবান্ধব ফাইল নিয়ে বিধানসভায় স্বপন, অধিবেশন শুরুর আগে পুজো করলেন শুভেন্দু

আর মাত্র কিছু সময়ের অপেক্ষা। তারপরই রাজ্য বিধানসভায় পেশ হতে চলেছে ২০২৬-২৭ অর্থবর্ষের প্রথম বাজেট (West Bengal Budget)।...