Thursday, June 25, 2026

রিয়্যাল মাদ্রিদের নতুন কোচ জাভি অ্যালোন্সো

Date:

Share post:

প্রাক্তন তারকার ওপরই ভরসা রিয়্যাল মাদ্রিদের(Real Madrid)। আনচেলোত্তি(Carlo Ancelotti) রিয়্যাল মাদ্রিদ ছাড়ার পর থেকেই নতুন কোচ নিয়ে শুরু হয়ে গিয়েছিল জল্পনা। প্রাক্তন তারকা ফুটবলার জাবি অ্যালোন্সোকেই(Xabi Alonso) এবার রিয়্যাল মাদ্রিদের(Real Madrid) কোচের দায়িত্ব তুলে দিল ম্যানেজমেন্ট। আগামী তিন বছরের জন্য স্প্যানিশ জায়ান্টদের দায়িত্ব উঠল জাভি অ্যালোন্সোর কাঁধেই। এবার হাত ধরেও রিয়্যাল মাদ্রিদ সাফল্যের ধারা অব্যাহত রাখতে পারে কিনা সেটাই দেখার।

খেলোয়াড় হিসাবে রিয়্যাল মাদ্রিজ জার্সিতে জাভি অ্যালোন্সোর(Xabi Alonso) বহু রেকর্ড রয়েছে। রিয়্যালের জার্সিতে বহু সাফল্যের স্বাক্ষী যেমন তিনি। তেমনই ট্রফি ক্যাবিনেটেও রয়েছে অ্যালোন্সোর বহু সাফল্যের কীর্তি। চ্যাম্পিয়ন্স লিগ থেকে লা লিগা যেমন জিতেছেন। এছাড়াও স্প্যানিশ জায়ান্টদের জার্সিতে জিতেছেন ছটি খেতাব। খুব ফুটবলারেরই এমন সাফল্য রয়েছে।

এবার সেই জাভি অ্যালোন্সোকেই দলের কোচ হিসাবে নিয়ে এল রিয়্যাল মাদ্রিদ। তাঁর কোচিং কেরিয়ারও কিন্তু এখান থেকেই শুরু হয়ছিল। ২০১৮-১৯ মরসুমে অনুর্ধ্ব-১৪ রিয়্যাল মাদ্রিদ স্কোয়াডের দায়িত্বে ছিলেন এই তারকা ফুটবলার। এরপরই বুন্দেশলিগায় বায়ার্ন লেভাসকুসেনের কোচের দায়িত্ব পেয়েছিলেন। গত মরসুমে তাঁর কোচিংয়েই বুন্দেশলিগায় ইতিহাস তৈরি করে চ্যাম্পিয়ন হয়েছিল বায়ার্ন লেভাকুসেন। এবারও অল্পের জন্য চ্যাম্পিয়নশিপ হাতছাড়া হয়েছে তাদের।

মরসুম শেষ হতেই লেভারকুসেনের থেকে বিদায় নিয়েছিলেন জাভি অ্যালোন্সো। এবার নিজেপ ক্লাবেই ফিরলেন তিনি। আগামী ২০২৮ সাল পর্যন্ত রিয়্যাল মাদ্রিদের দায়িত্ব উঠল জাভি অ্যালোন্সোর কাঁধে। রিয়্যাল জার্সিতে ২৩৬টি ম্যাচ খেলেছেন তিনি। সেইসঙ্গে স্পেনের হয়ে বিশ্বকাপও চ্যাম্পিয়ন হয়েছিলেন অ্যালোন্সো। শেষপর্যন্ত তাঁর হাত ধরেই রিয়্যাল সাফল্য পায় কিনা সেটাই দেখার।

Related articles

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...

ঋণমুক্তির কোনো রোডম্যাপ নেই বাজেটে! তোপ শোভনদেবের

রাজ্যের ঋণের বোঝা কমানোর কোনো সুস্পষ্ট রূপরেখা নেই বাজেটে। উল্টে বিরোধী আসনে থাকার সময় যে সব সামাজিক প্রকল্পের...

তারাতলার বিপর্যয়ে দোষী হলে প্রাক্তন মেয়রও গ্রেফতার হোন: দাবি তৃণমূল বিধায়কের

তারাতলার বিপর্যয় নিয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) দোষীদের গ্রেফতারের প্রস্তাবকে সমর্থন করলেন তৃণমূল (TMC) বিধায়ক...