Saturday, June 27, 2026

মানবিক মুখ মিতালী বাগের! দুর্ঘটনাগ্রস্ত যুবককে নিজে হাসপাতালে পৌঁছালেন সাংসদ

Date:

Share post:

রবিবার সকালে আরামবাগে এক দুর্ঘটনাগ্রস্ত বাইক আরোহীর পাশে দাঁড়িয়ে মানবিকতার নজির গড়লেন আরামবাগ লোকসভা কেন্দ্রের সাংসদ মিতালী বাগ। পুড়শুড়ায় একটি দলীয় কর্মসূচিতে যাওয়ার পথে তিনি দেখেন, এক বাইক আরোহী রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন এবং যন্ত্রণায় ছটফট করছেন।

সঙ্গে সঙ্গেই সাংসদ তাঁর গাড়ি থামিয়ে স্থানীয় পুলিশ প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেন এবং আশপাশের মানুষজনের সাহায্যে আহত ব্যক্তিকে নিজের গাড়িতে তুলে আরামবাগ মহকুমা হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে পৌঁছে নিশ্চিত করেন, যাতে দ্রুত চিকিৎসা শুরু হয়।

এই প্রসঙ্গে সাংসদ মিতালী বাগ বলেন, “আমি ওনাকে গাড়িতে করে হাসপাতালে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করি। হাসপাতাল সূত্রে জানতে পেরেছি, আহত ব্যক্তির চিকিৎসা শুরু হয়েছে।” সাংসদের এই মানবিক পদক্ষেপে আরামবাগবাসী কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। রাজনৈতিক পরিচয় ভুলে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর এই উদ্যোগ প্রশংসা কুড়িয়েছে সর্বস্তরে।

আরও পড়ুন – বাইকে করে এসে গুলি! খুন অকালি দলের কাউন্সিলর হরজিৎ সিং

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...

আইনজীবীদের সঙ্গে ‘দুর্ব্যবহার’, কাঠগড়ায় বিজেপি বিধায়ক

কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) ফুড কোর্টে আইনজীবীদের সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহারের অভিযোগ উঠল বিজেপি (BJP MLA Druba Saha)...

পাতাল থেকে তুলে এনে গ্রেফতার করতে হবে: বাগনানে প্রশান্ত-খুনে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

অভিযুক্তদের পাতাল থেকে হলেও খুঁজে বের করতে হবে। নিহত বিজেপি (BJP) কর্মী প্রশান্ত দে-এর (Prasanta Dey) বাগনানে বাড়িতে...