Saturday, June 27, 2026

বাইকে করে এসে গুলি! খুন অকালি দলের কাউন্সিলর হরজিৎ সিং

Date:

Share post:

রবিবার সন্ধ্যায় পাঞ্জাবের অমৃতসরে আততায়ীদের গুলিতে খুন হলেন শিরোমণি অকালি দলের কাউন্সিলর হরজিৎ সিং বহমান। অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা মোটরবাইকে করে এসে খুব কাছ থেকে তাঁকে গুলি করে পালিয়ে যায়। ঘটনাস্থলে বেশ কয়েক রাউন্ড গুলি চলার খবর মিলেছে।

এই ঘটনার একটি সিসিটিভি ফুটেজ ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ফুটেজে দেখা যাচ্ছে, একটি গলির মধ্যে দিয়ে মুখ ঢাকা দুই বন্দুকধারী আততায়ী এগিয়ে এসে হরজিৎ সিংয়ের উপর গুলি চালিয়ে নিশ্চিন্তে এলাকা ত্যাগ করছে।

শিরোমণি অকালি দল সূত্রে জানা গিয়েছে, এর আগেও হরজিৎ সিং বহমানের বাড়িতে গুলি চালানো হয়েছিল এবং তাঁকে একাধিকবার হুমকি দেওয়া হয়েছিল। তিনি পাঞ্জাব পুলিশের দ্বারস্থ হয়ে নিরাপত্তা চেয়েছিলেন। কিন্তু বিরোধী দলের নেতা হওয়ায় তাঁর আবেদন আমলে নেয়নি পুলিশ—এমনটাই অভিযোগ অকালি নেতাদের।

এই ঘটনাকে ঘিরে পাঞ্জাব সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন রেল ও খাদ্য প্রক্রিয়াকরণ দপ্তরের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী রবনীত সিং বিট্টু। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, “এই ঘটনা রাজ্যে আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের সম্পূর্ণ ব্যর্থতাকে প্রকাশ করে। হরজিৎ সিং একজন জনপ্রতিনিধি ছিলেন, তাঁর সুরক্ষা নিশ্চিত করতে না পারা অত্যন্ত দুঃখজনক। যাঁরা দায়িত্বে থেকেও কোনও ব্যবস্থা নেননি, তাঁদের বিরুদ্ধেও কড়া পদক্ষেপ নেওয়া উচিত।”

অকালি দলের পক্ষ থেকেও ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে। ঘটনাটি নিয়ে রাজ্য রাজনীতিতে ইতিমধ্যেই তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

আরও পড়ুন – কোরিয়ায় আজও রবীন্দ্র-পাঠ্য ‘প্রাচ্যের বাতি’: সাংস্কৃতিক মেলবন্ধন স্মরণ করালেন অভিষেক

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...

আইনজীবীদের সঙ্গে ‘দুর্ব্যবহার’, কাঠগড়ায় বিজেপি বিধায়ক

কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) ফুড কোর্টে আইনজীবীদের সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহারের অভিযোগ উঠল বিজেপি (BJP MLA Druba Saha)...