Friday, June 26, 2026

কোরিয়ায় আজও রবীন্দ্র-পাঠ্য ‘প্রাচ্যের বাতি’: সাংস্কৃতিক মেলবন্ধন স্মরণ করালেন অভিষেক

Date:

Share post:

সন্ত্রাসবাদীর বিরুদ্ধে ভারতের ঐক্যবদ্ধ লড়াই এবং পাকিস্তানের সন্ত্রাসবাদে মদতের পর্দা ফাঁস করতে জাপানের পর দক্ষিণ কোরিয়ায় সন্ত্রাসবাদ বিরোধী বার্তা নিয়ে পৌঁছাল ভারতের সর্বদলীয় সংসদীয় প্রতিনিধিদল। প্রথম দিনের কর্মসূচিতে সিওলে ভারতের রাষ্ট্রদূত অমিত কুমারের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য সদস্যরা। বৈঠকে ভারতের রাষ্ট্রদূত অমিত কুমার কোরিয়ায় ভারতীয় প্রতিনিধি দলের সফরসূচি ও কর্মপদ্ধতি নিয়ে রূপরেখা তৈরি করে দেন।পাশাপাশি, সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অটল অবস্থানও তিনি তুলে ধরেন।

সিওল সফরে সংসদীয় প্রতিনিধিদল কোরিয়ার একাধিক প্রাক্তন উপমন্ত্রী, রাষ্ট্রদূত এবং নামী নীতি নির্ধারক বিশেষজ্ঞ ব্যক্তিদের সঙ্গে মতবিনিময়ে অংশ নেয়। আলোচনায় উঠে আসে আঞ্চলিক শান্তি, আঞ্চলিক স্থিতাবস্থা ও সন্ত্রাসবাদের হুমকিকে রুখে দেওয়ার বহুমতকে শক্তিশালী করা।

অভিষেক জানান, আমার বক্তব্যে আমি তুলে ধরি কোরিয়ার সঙ্গে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গভীর সংস্কৃতিক মেলবন্ধনের কথা, যা তাঁর চিরন্তন ‘প্রাচ্যের বাতি’ কবিতার মধ্যে ফুটে উঠেছে, যা কোরিয়াবাসী নিজেদের হৃদয়ে আজও বিশেষভাবে ধারণ করেন। এটা অত্যন্ত গর্বের বিষয় যে আজও তাঁর শব্দগুলি কোরিয়ায় স্কুলের পাঠক্রমের অন্তর্ভুক্ত এবং তা আজও বইয়ে মুদ্রিত আকারে দেখা যায় – যা আমাদের মধ্যে আধ্যাত্মিক এবং সভ্যতাগত সংযোগের সাক্ষ্য বহন করে।

তিনি আরও বলেন, ভারত ও দক্ষিণ কোরিয়া সন্ত্রাসবাদের বিরুদ্ধে একসঙ্গে লড়াই চালিয়ে যেতে প্রতিজ্ঞাবদ্ধ। শান্তি, সহনশীলতা ও ন্যায়বিচারের মূল্যবোধে দুই দেশ একযোগে এগিয়ে যেতে চায়। এই কূটনৈতিক সফর ভারত-কোরিয়া সম্পর্কের এক নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

আরও পড়ুন – বর্ষার আগেই প্রস্তুতি! উত্তরবঙ্গের নদী বাঁধে নজরদারি জোরদার করতে উদ্যোগী রাজ্য 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...