Tuesday, March 31, 2026

কিভে হামলা পতনের কারণ! পুতিনকে হুঁশিয়ারি ট্রাম্পের

Date:

Share post:

নিজের ক্ষমতা কায়েম রাখতে ইউক্রেনের উপর রাশিয়ার লাগাতার আক্রমণ ভালো চোখে দেখছেন না মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। আরও একবার সেই মনোভাব স্পষ্ট করে দিলেন মার্কিন রাষ্ট্রপতি। ইউক্রেনের উপর নতুন করে হামলা চালানোয় পুতিনকেই ‘পাগল’ (crazy) বলে দাবি করলেন ট্রাম্প।

সম্প্রতি ইউক্রেনের রাজধানী কিভ লক্ষ্য করে লাগাতা ড্রোন হামলা জারি রেখেছে ক্রেমলিন। তার জেরে গোটা বিশ্বে সমালোচিত ভ্লাদিমির পুতিন। এবার সমালোচনায় সরব ডোনাল্ড ট্রাম্প। নিজের ট্রুথ হ্যান্ডেলে তিনি জানান, সবসময়ই রাশিয়ার ভ্লাদিমির পুতিনের (Vladimir Putin) সঙ্গে আমার সুসম্পর্ক রয়েছে। কিন্তু এখন মনে হয় ওনার কিছু একটা হয়েছে। উনি একেবারে পাগল (crazy) হয়ে গিয়েছেন।

সেই সঙ্গে হুমকির সুরে ট্রাম্প যোগ করেন, আমি সবসময় বলে এসেছি পুতিন গোটা ইউক্রেন (Ukraine) দখল করতে চায়, একটা অংশ নয়। এখন মনে হয় সেটাই সত্যি হচ্ছে। কিন্তু যদি তিনি সত্যিই সে রকম করেন তবে তা রাশিয়ার (Russia) পতনের কারণ হবে।

তবে ইউক্রেন রাষ্ট্রপতি ভলদাইমির জেলেনস্কিকে (Volodymyr Zelenskyy) যে ভালো চোখে কখনোই দেখেন না তিনি, পুতিনের সমালোচনার পাশাপাশি সেটাও স্পষ্ট করে দিলেন ট্রাম্প। ট্রুথ সোশ্যাল হ্যান্ডেলে ট্রাম্প জেলেনস্কিকে সতর্ক করেন, যে ভাষায় জেলেনস্কি কথা বলেন তা আমি পছন্দ করি না। এটা তার সমস্যার কারণ তৈরি করবে।

Related articles

রাহুলের পরিবারকে দেওয়া হোক ১ কোটি, ‘ম্যাজিক মোমেন্টস’-এর বিরুদ্ধে এফআইআরের দাবি AICWA-র 

তালসারিতে বাংলা ধারাবাহিক ‘ভোলে বাবা পার করেগা’র শুটিং করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হয় রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday...

আজ পশ্চিম মেদিনীপুরের গড়বেতা-চন্দ্রকোনায় সভা মমতার, দুই দিনাজপুরে ভোট প্রচারে অভিষেক

ভোট প্রচারে আজ পশ্চিম মেদিনীপুরে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঙ্গলবার বেলা বারোটা থেকে চন্দ্রকোনা বিধানসভা কেন্দ্রের...

ভুলের সীমা ছাড়াল বিজেপি! জনসংযোগের নামে চূড়ান্ত নোংরামি সোশ্যাল মিডিয়ায়

রাজনৈতিক দেউলিয়াপনা নাকি নিছকই বাংলার প্রতি চরম অবজ্ঞা? উত্তর ২৪ পরগণার নৈহাটি বিধানসভার বিজেপি প্রার্থী সুমিত্র চট্টোপাধ্যায়ের একটি...

ভোটের ডিউটিতে অসুস্থ হলে নিখরচায় চিকিৎসা, কর্মীদের সুরক্ষায় বড় সিদ্ধান্ত রাজ্যের

আসন্ন বিধানসভা নির্বাচনে বুথ থেকে গণনা কেন্দ্র— সর্বত্র পাহারায় থাকা পুলিশ এবং ভোটকর্মীদের জন্য বড়সড় স্বস্তির খবর শোনাল...