Tuesday, March 31, 2026

মরসুমের প্রথম ডার্বি হতে পারে ৯ অগস্ট

Date:

Share post:

সবকিছু ঠিকঠাক চললে ৯ অগস্ট হতে চলেছে মরসুমের প্রথম ডার্বি। ডুরান্ডের(Kolkata Derby) মঞ্চেই মুখোমুখি হতে চলেছে মোহনবাগান সুপাজায়ান্টস(mbsg) ও ইস্টবেঙ্গল(EB)। ফেডারেশন কাপ নাকি ডুরান্ড(Durand Cup), কোন প্রতিযগিতা দিয়ে এবারের মরসুম শুরু হবে তাই নিয়েই চলছিল জল্পনা। শোন যাচ্ছে শেষপর্যন্ত ডিরান্ড দিয়েই এবারেও সুরু হবে ভারতের ফুটবল মরসুম। আর সেখানেই ৯ অগস্ট মুখোমুখি হতে চলেছে মোহনবাগান(MBSG) ও ইস্টবেঙ্গল(EB)।

এই মুহুর্তে দল গোছাতে ব্যস্ত রয়েছে ইস্টবেঙ্গল। দেশীয় থেকে বিদেশি স্কোয়াড গঠনের দিকেই তাদের প্রধান লক্ষ্য। সম্প্রতি ডার্বিতে একেবারেই ভাল পারফরম্যান্স দেখাতে পারেনি ইস্টবেঙ্গল। এবারের ডুরান্ডের ডার্বি থেকেই যে তাদের ঘুরে দাঁড়ানোর লক্ষ্য তা বলার অপেক্ষা থাকে না। অন্যদিকে মোহনবাগান কার্যত কয়েকটা বদল বাদ দিলে এবারের দলই ধরে রাখছে।

তবে ডুরান্ডে তারা পূর্ণশক্তির দল নামাবে কিনা তা নিয়ে খানিকটা ধোঁয়াশা রয়েছে। শোনা যাচ্ছে তারা ডুরান্ডে রিজার্ভ দল খেলনোরই কথা চিন্তা করছে। যদিও শেষপর্যন্ত কী হয় সেটা তো সময়ই বলবে। একটা জিনিস কর্যত স্পষ্ট যে এবারের ফুটবল মরসুমও ডুরান্ড কাপ দিয়েই শুরু হতে চলেছে। ফেডারেশন ফেড কাপ দিয়ে শুরুর কথা ভাবলেও শেষপর্যন্ত তা হচ্ছে না।

আসন্ন ডুরান্ড কাপ ২২ জুলাই থেকে ২৫ অগস্ট পর্যন্ত হবে। সব মিলিয়ে ছটি ভেন্যুতে খেলা হবে এবারের ডুরান্ড কাপ। কলকাতা, ইম্ফল, রাঁচি, জামশেদপুর, শিলং সহ কোকড়াঝাড়ে এবারের ডুরান্ড কাপ।

Related articles

একইসঙ্গে প্রকাশিত দুই তালিকা! ষষ্ঠ সাপ্লিমেন্টারি লিস্টেও নাম বাদের সংখ্যা নিয়ে ধোঁয়াশা

কখনও মধ্যরাতে আবার কখনও কাউকে কিছু না জানিয়ে, কোন বিজ্ঞপ্তি বা ঘোষণা ছাড়াই সাপ্লিমেন্টারি লিস্ট (Supplementary List) প্রকাশ...

ন্যক্কারজনক! গেরুয়া ঝান্ডায় মোড়া হল নেতাজি মূর্তি

বাংলার মনীষীদের নানাভাবে অপমান করার প্রথা বিজেপির সর্বস্তরে। যখন পদ্মদলের কেন্দ্রীয় নেতৃত্বরাই এই কাজে সিদ্ধহস্ত তখন তো গেরুয়া...

বৃষ্টির মাঝেই গরমের স্পেল দক্ষিণবঙ্গে, এপ্রিলের শুরুতেই দাবদাহের পরিস্থিতি! 

মঙ্গলের সকালে মেঘলা আকাশ, বেলা বাড়তেই ঊর্ধ্বমুখী হবে তাপমাত্রা। হাওয়া অফিস (Weather Department) জানিয়েছে দুপুরের পর কলকাতাসহ (Kolkata)...

রাহুলের পরিবারকে দেওয়া হোক ১ কোটি, ‘ম্যাজিক মোমেন্টস’-এর বিরুদ্ধে এফআইআরের দাবি AICWA-র 

তালসারিতে বাংলা ধারাবাহিক ‘ভোলে বাবা পার করেগা’র শুটিং করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হয় রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday...