Sunday, April 5, 2026

অক্সিজেন লিক যোগীরাজ্যের হাসপাতালে! আতঙ্কে হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মৃত্যু ১ রোগীর

Date:

Share post:

উত্তরপ্রদেশের শাহজাহানপুরে হাসপাতালেই নিরাপত্তার সঙ্কট। রবিবার পণ্ডিত রামপ্রসাদ বিসমিল স্টেট মেডিক্যাল কলেজ হাসপাতালে অক্সিজেন প্ল্যান্টে গ্যাস লিকের ফলে শুরু হয় প্রবল আতঙ্ক। রোগীরা শ্বাসকষ্টে ভুগতে শুরু করেন, চারদিকে ছড়িয়ে পড়ে হুলস্থুল।

আতঙ্কে রোগী ও তাঁদের আত্মীয়রা দৌড়াদৌড়ি শুরু করলে ঘটে চরম বিপর্যয়। হুড়োহুড়িতে পড়ে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় এক রোগীর। আহত হন আরও কয়েকজন। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।

প্রাথমিক তদন্তে অনুমান, যান্ত্রিক ত্রুটির কারণেই এই গ্যাস লিকের ঘটনা ঘটেছে। হাসপাতালের পক্ষ থেকে জরুরি পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করা হলেও প্রশ্ন উঠছে এমন স্পর্শকাতর একটি স্থানে পর্যাপ্ত সুরক্ষা ও প্রতিরোধমূলক ব্যবস্থা না থাকার বিষয়টি নিয়ে।

পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে, ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হবে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। যোগীরাজ্যে হাসপাতালের ভেতরে এমন প্রাণঘাতী অব্যবস্থার ঘটনায় রাজ্য সরকারের স্বাস্থ্য পরিষেবা নিয়ে নতুন করে উদ্বেগ প্রকাশ করছেন সাধারণ মানুষ ও বিশেষজ্ঞরা।

আরও পড়ুন – ক্লাসেনের দাপটের সামনে শেষ ম্যাচেও হার নাইট রাইডার্সের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

প্রার্থীদের কথা শুনছে কমিশন! ভোট পরিচালনার নিরপেক্ষতায় প্রশ্ন বিচারপতির

নির্বাচন পরিচালনায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নিরপেক্ষতা নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস। এবার নির্বাচন...

হার্মাদরা জার্সি পাল্টে সন্ত্রাস ফেরাতে চাইছে! জামানত জব্দ হবে বহিরাগতদের

বিজেপিকে ভোট দেওয়া মানে পরোক্ষভাবে সিপিএমের হার্মাদদের সমর্থন করা! তাই রায়নার মানুষ আগেও এইসব বহিরাগতদের জামানাত বাজেয়াপ্ত করে...

ভোটার তালিকা থেকে ৮০ লক্ষ নাম উধাও! কমিশনের বিরুদ্ধে ‘ষড়যন্ত্রের’ অভিযোগে সরব গণমঞ্চ

রাজ্য বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া বা ‘সার’ (স্পেশাল ইনটেন্সিভ রিভিশন) নিয়ে বিস্ফোরক অভিযোগ তুলল নাগরিক...

মঙ্গলবার থেকে টলিপাড়ায় অনির্দিষ্টকালের কর্মবিরতি!

শ্যুটিংয়ে শিল্পীদের নিরাপত্তার দাবিতে সরব আর্টিস্টস ফোরাম (Artists Forum)। রাহুলের মৃত্যুর পর এবার কলাকুশলী থেকে শিল্পীদের সুরক্ষা প্রটোকলের...