Thursday, June 25, 2026

ক্লাসেনের দাপটের সামনে শেষ ম্যাচেও হার নাইট রাইডার্সের

Date:

Share post:

শেষ ম্যাচটা জিতে মরসুম শেষ করতে চেয়েছিল কলকাতা নাইট রাইডার্স(KKR)। কিন্তু হল না। হেনরিখ ক্লাসেন(Heinrich Klassen) ও ট্রেভিস হেডের বিধ্বংসী ইনিংসেই রানের পাহাড়ে সানরাইজার্স হায়দরাবাদ(SRH)। সেটাই আপ টপকাতে পারল না কলকাতার নাইট বাহিনী। লিগ পর্বের শেষ ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের কাছে ১১০ রানে হেরেই এবারের মতো আইপিএলে যাত্রা শেষ কলকাতা নাইট রাইডার্সের(KKR)। বোলিং থেকে ব্যাটিংয়ে আবারও একটা বিশ্রী পারফরম্যান্স নাইট রাইডার্সের।

টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন হায়গরাবাদ অধিনায়ক। শুরু থেকেই এদিন আক্রমণাত্মক মেজাজে ছিল হায়দরাবাদ ব্যাটাররা। ৩৯ বলে বলে হেনরিখ ক্লাসেনের ১০৫ রানের একটা ঝোড়ো ইনিংস। তাতেই কার্যত হায়দরাবাদের জয়ের রাস্তাটা পাকা হয়ে গিয়েছিল। তাঁর গোটা ইনিংসে ৯টা ছয় ও ৭টা চার। সঙ্গে ৭৬ রানের যোগ্য সঙ্গত ট্রেভিস হেডের। ২৭৮ রান করে সানরাইজার্স হায়দরাবাদ।

বোলিংয়ের পর ব্যাটিংয়েও এদিন চূড়ান্ত ব্যর্থ নাইটরা। নাইট শিবিরের সর্বোচ্চ ৩৭ রান করেন একমাত্র মনীশ পান্ডে। ১৬৮ রানেই শেষ হয়ে যায় নাইট রাইডার্স। প্লেঅফের আশা অনেক আগেই শেষ হয়ে গিয়েছিল। শেষ ম্যাচটা জিততে চেয়েছিল কলকাতা নইট রাইডার্স। সেই আশাটাও পূর্ণ হল না অজিঙ্ক রাহানেদের।

Related articles

পাসপোর্ট সেবা দিবসে বড় ঘোষণা বিদেশ মন্ত্রকের, প্রশ্ন সবমহলে

SIR-এর সময় থেকেই নাগরিকত্বের প্রমাণ নিয়ে বিস্তার টানাপোড়েন চলছে। একাধিকবার সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে বিষয়টি নিয়ে। এবার...

ডেলিভারি বয় থেকে হোয়াটসঅ্যাপের গ্লোবাল সিইও! কে কুণাল

"আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনোকালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন ক’রে?" 'এক যে ছিল ছেলে'...

তারাতলা বিপর্যয়ে ধৃত ৩, বাড়ছে মৃতের সংখ্যা! বৃহস্পতিবার বিধানসভায় বিবৃতি মুখ্যমন্ত্রীর

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫। ঘটনায় নির্মাণ সংস্থার সুপারভাইজার-সহ এখনও পর্যন্ত...

সন্তানের জন্য অদিতিকে শর্তসাপেক্ষে আগাম জামিন, আবেদন খারিজ দেবরাজের 

তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সিকে আগাম জামিন দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। এদিকে তাঁর স্বামী...