Friday, June 26, 2026

ইউনূস এক কথার মানুষ: ফের নির্বাচনের তারিখ নিশ্চিত করলেন প্রেস সচিব

Date:

Share post:

প্রধান উপদেষ্টার দেশ ছেড়ে পালানোর দাবি উঠতেই ফের সতর্ক বাংলাদেশের অন্তর্বর্তী সরকার (interim government)। যে কোনও পরিস্থিতিতে ক্ষমতায় কায়েম থাকতে ফের একবার নির্বাচন নিয়ে নিশ্চিত করার প্রক্রিয়া শুরু বাংলাদেশে। পুরোনো তারিখ মনে করিয়ে সেই নিশ্চয়তা দিলেন বাংলাদেশের প্রেস সচিব শফিকুল আলম (Safikul Alam)।

রাজনৈতিক দলগুলি যখন বারবার নির্বাচনের দাবি তুলছে, সেই সময়ে অন্তর্বর্তী সরকারের (interim government) তরফে রবিবার আরও একবার নির্বাচন নিয়ে আশ্বস্ত করে বৈঠক ডাকল বাংলাদেশের মহম্মদ ইউনূস (Mohammed Yunus) পরিচালিত অন্তর্বর্তী সরকার। সেই বৈঠক শেষে নির্বাচন নিয়ে অনিশ্চয়তা তৈরিতে দায়ী করা হলো আওয়ামী লিগকে (Awami League)।

শফিকুল আলম বলেন, প্রধান উপদেষ্টা যত দিন আছেন, তত দিন দেশের অনিষ্ট হয় এমন কোনো কাজ তাঁকে দিয়ে হবে না। সেই সঙ্গে তিনি দাবি করেন, মহম্মদ ইউনূস (Mohammed Yunus) এক কথার মানুষ। তিনি বলেছেন নির্বাচন ৩০ জুন ২০২৬-এর পরে যাবে না।

ফের একবার নির্বাচন নিয়ে আশ্বস্ত করে প্রেস সচিব শফিকুল আলম জানান, নির্দিষ্ট সময় মহম্মদ ইউনূস নির্বাচনের নির্ঘণ্টও প্রকাশ করবেন। ২০২৫-এর ডিসেম্বর থেকে ৩০ জুনের মধ্যেই সেই প্রক্রিয়া সম্পন্ন হবে। ১ জুলাই পর্যন্ত কখনোই তা যাবে না।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...