Monday, March 16, 2026

বর্ষার আগেই ডেঙ্গি রুখতে উদ্যোগ! রাজ্যে শুরু ৫৬ দিনের ‘পালস মোড ক্লিনিং’ অভিযান 

Date:

Share post:

বর্ষার আগেই ডেঙ্গি এবং অন্যান্য মশাবাহিত রোগের মোকাবিলায় রাজ্য সরকার বিশেষ উদ্যোগ নিয়েছে। সোমবার থেকে রাজ্যের পঞ্চায়েত স্তরে শুরু হয়েছে ৫৬ দিনের বিশেষ সাফাই অভিযান ‘পালস মোড ক্লিনিং’। এই কর্মসূচি চলবে ২০ জুলাই পর্যন্ত এবং এটি ১৪ দিনের চারটি ধাপে ভাগ করা হয়েছে।

পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতর সূত্রে জানা গেছে, প্রতিটি ধাপে সম্ভাব্য মশার প্রজননস্থল একাধিকবার পরিষ্কার করা হবে। বিশেষ নজর দেওয়া হবে প্রত্যন্ত এলাকার সাফাইয়ের ওপর এবং গত বছর ডেঙ্গি-প্রবণ ব্লকগুলিতে বাড়তি তৎপরতা বজায় রাখা হবে। এই অভিযানের প্রতিটি তথ্য নির্দিষ্ট পোর্টালে নিয়মিত আপলোড করার নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখযোগ্যভাবে, ডেঙ্গি প্রতিরোধে রাজ্যের গ্রামীণ এলাকায় আবর্জনা চিহ্নিতকরণ এবং কেন্দ্রীয়ভাবে নজরদারির জন্য বিশেষ ডিজিটাল পোর্টাল চালু করেছে রাজ্য পঞ্চায়েত দফতর।

এই পোর্টালের মাধ্যমে প্রতিটি গ্রাম পঞ্চায়েতের কোথায় আবর্জনার স্তূপ রয়েছে, তা জিও-ট্যাগ করে ম্যাপ তৈরি করা হবে। এরপর সেই সমস্ত স্থানে দ্রুত সাফাই নিশ্চিত করতে কেন্দ্রীয় পর্যবেক্ষণ চালানো হবে। নির্ধারিত সময়ের মধ্যে কাজ না হলে বিষয়টি পোর্টালের মাধ্যমেই রাজ্যস্তরের কর্তাদের নজরে আনা হবে, এমনই জানিয়েছে দফতর।

স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, বর্ষা শুরু হওয়ার আগে এই ধরনের প্রতিরোধমূলক ব্যবস্থা ডেঙ্গি মোকাবিলায় অত্যন্ত কার্যকর হতে পারে। সরকারের এই প্রয়াসে গ্রামবাংলার স্বাস্থ্য সুরক্ষা এবং জনসচেতনতা বৃদ্ধির আশা করছেন প্রশাসনিক মহল।

আরও পড়ুন – নয়া মাইলস্টোন! মহিলাদের স্বনির্ভরতায় রেকর্ড ঋণ বিতরণ পঞ্চায়েত দফতরের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

বিবাহ বহির্ভূত সম্পর্ক মানেই বিয়ে নয়! ৭৩ বছরের বৃদ্ধকে খালাস হাইকোর্টের 

৬৬ বছরের বৃদ্ধা স্ত্রী! জীবিত থাকার পরেও স্বামী অন্য এক মহিলার সঙ্গে সম্পর্কে রয়েছেন এমনটাই অভিযোগ তুলে ৭৩...

দিলীপকে খড়্গপুর ফিরিয়ে প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির, নন্দীগ্রামে ভরসা না রেখে ভবানীপুরেও লড়বেন শুভেন্দু

পায়ের তলায় মাটি নেই বুঝতে পেরে ফের আদিতে ফিরছে বিজেপি (BJP)। প্রথমে রাজ্য সভাপতি আদি বিজেপি শমীক ভট্টাচার্য,...

মধ্যরাতে গুপ্ত তাণ্ডব! রাতারাতি মুখ্যসচিব বদলে ‘মহিলাবিদ্বেষী’ বিজেপি-কমিশনকে নিশানা মমতার

“মধ্যরাতে মেসেজ পেলাম, কাউকে কাজে লাগিয়ে ছুপারুস্তমের মতো গুপ্ত তাণ্ডব করছে“- সোমবার মহামিছিলের শেষে ধর্মতলার ডোরিনা ক্রসিং-এর মঞ্চ...

নির্বাচন সংক্রান্ত আরও আটটি ‘আদর্শ নির্বাচনী আচরণবিধি’ জারি কমিশনের

রাজ্যে (West Bengal Election) দোরগোড়ায় নির্বাচন। ইতিমধ্যেই নির্বাচন কমিশন (Election Commission) ভোটের প্রস্তুতি শুরু করে দিয়েছে। প্রশাসনিক থেকে...