Friday, June 26, 2026

এবার দিল্লিতে SSC আন্দোলন: রিভিউ পিটিশনের খসড়ায় সন্তুষ্ট শিক্ষকদের দাবি ‘রিপ্যানেলিং’

Date:

Share post:

নতুন করে কোনও পরীক্ষায় বসবেন না। OMR শিটের ভিত্তিতে পুনর্বহালের দাবিতে এবার দিল্লিতে আন্দোলন করতে চান চাকরিহারা শিক্ষক-শিক্ষিকারা। সোমবার, শিক্ষাসচিব বিনোদ কুমারের সঙ্গে টানা দু’ঘণ্টা ধরে বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আন্দোলনকারীরা দাবি জানান, CBI যে OMR শিট উদ্ধার করেছে, তার উপর ভিত্তি করেই ‘রিপ্যানেলিং’ (Repaneling) করতে হবে। তাঁরা অভিযোগ করেছেন, আদালত তাঁদের প্রতি সুবিচার করেনি। বারবার আন্দোলন করেও চাকরিহারা শিক্ষকরা সরকারের থেকেও কোনরকম আশার আলো দেখতে পাচ্ছেন না। তাই এবার দিল্লিতে (Delhi) গিয়ে আন্দোলন করবেন বলে জানান তাঁরা।

SSC-র ২০১৬ সালের প্যানেল সম্পূর্ণ বাতিল করে দেওয়া হয়েছে। নিয়োগ মামলায় সুপ্রিম কোর্টের রায়ে চাকরি হারিয়েছেন প্রায় ২৬ হাজার শিক্ষক-শিক্ষিকা ও অশিক্ষক কর্মীকে। নতুন করে নিয়োগের নির্দেশ দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত। কিন্তু চাকরিহারাদের একাংশ নতুন কোনও পরীক্ষা দিতে রাজি নন। তাঁদের যুক্তি, পূর্ববর্তী ওএমআর শিটেই রয়েছে প্রকৃত উত্তীর্ণদের প্রমাণ। ওএমআর শিটের মিরর ইমেজ প্রকাশের দাবি তোলা হয়েছে। আন্দোলনকারীদের দাবি ছিল, এই তথ্য সামনে এলেই প্রকৃত বিচার সম্ভব হবে।
আরও খবর‘ভুয়ো’ সংস্থার নামে বাঁকুড়ায় বাসিন্দাদের তথ্য সংগ্রহ! ধৃত ৫, ফের সতর্ক করলেন কুণাল

এদিন বিকাশ ভবনে হওয়া বৈঠকে কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে। যদিও সেই বিষয়গুলি প্রকাশে অনিচ্ছুক আন্দোলনকারীরা। তবে তাঁরা জানিয়ে দিয়েছেন, রাজ্য সরকার যে রিভিউ পিটিশনের খসড়া সুপ্রিম কোর্টে জমা দিচ্ছে, তাতে আপাতত তাঁরা সন্তুষ্ট। তবে চাকরিহারা শিক্ষক-শিক্ষিকারা তাঁদের অবস্থানে অটল। তাঁরা জানান, “পরীক্ষা নয়, পুনর্বহাল চাই।” এ প্রসঙ্গে চাকরিহারা শিক্ষকদের প্রতিনিধি বৃন্দাবন ঘোষ জানান, “সুপ্রিম কোর্টের নির্দেশ ৩১ মে-র মধ্যে নিয়োগ বিজ্ঞপ্তি জারি করতে হবে। কিন্তু আমরা মানসিক বা শারীরিকভাবে আর পরীক্ষা দিতে তৈরি নই। মেধার বিচারে চাকরি পেয়েছি। নথি যাচাই হয়েছে বহুবার। রিভিউর মাধ্যমে আমাদের চাকরি নিশ্চিত করা হোক। যদি এবার তা না হয় তাহলে এই আন্দোলন শুধু কলকাতাতেই থেমে থাকবে না, এবার দিল্লিতেও।”

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...