Friday, June 26, 2026

তিনদিনে বঙ্গে বর্ষা, তার আগে নিম্নচাপের জেরে দুর্যোগ গোটা বাংলায়

Date:

Share post:

গোটা দেশের সময়ের আগেই শুরু হয়েছে মৌসুমী বায়ুর প্রভাবে বর্ষা। বাংলাতেও তার ব্যাতিক্রম হচ্ছে না। আবহাওয়া অফিসের পূর্বাভাস, আগামী তিন দিনে বঙ্গে দক্ষিণ পশ্চিমবঙ্গের মৌসুমী বায়ুর প্রভাবে প্রবেশ করতে চলেছে বর্ষা (Monsoon)। তবে বুধবার পর্যন্ত বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের (depression) প্রভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বজায় থাকবে।

সোমবার সকাল থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার প্রভাব দেখা গিয়েছে। দিঘা, মন্দারমনি, তাজপুর, রামনগরসহ পূর্ব মেদিনীপুরে বিস্তীর্ণ এলাকায় সকাল থেকেই হয়েছে বৃষ্টি। কলকাতা সংলগ্ন এলাকায় ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি ও ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়ার পূর্বাভাস থাকছে বুধবার পর্যন্ত। নিম্নচাপের (depression) প্রভাবে অন্যান্য জেলা – ঝাড়গ্রাম, বাঁকুড়া, দুই মেদিনীপুরে বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।

উত্তরের জেলাগুলি গত সাতদিন ধরেই বৃষ্টি বিপর্যস্ত। সোমবার সকাল থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টি দেখা গিয়েছে সর্বত্র। পার্বত্য এলাকা দার্জিলিং কালিম্পং-এ সোমবার বেলা বাড়ার পরে বৃষ্টির প্রভাব বেড়েছে। অন্যদিকে সমতলের রায়গঞ্জ থেকে জলপাইগুড়ি সর্বত্রই হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে দিনভর। শিলিগুড়িতেও সারাদিন মেঘলা আকাশ ও বৃষ্টির ভ্রুকুটি দেখা গিয়েছে।

সাত দিন ধরে লাগাতার পাহাড়ে বৃষ্টি হওয়ায় কার্শিয়ংয়ে (Kurseong) ভয়াবহ ভূমিধস। বছরের প্রথম ভূমিধস কার্শিয়ং থেকে ৩ কিলোমিটার নীচে গিদ্দা পাহাড়ে। এর জেরে হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে ৪টি বাড়ি। বিপজ্জনক অবস্থা সেগুলির। ভেসে গিয়েছে জাতীয় সড়ক ১০। রবিবার সন্ধেয় গিদ্দা পাহাড়ে ভূমিধসের ঘটনা ঘটে। শেষ পাওয়া খবর অনুযায়ী দক্ষিণ সিকিমে গাংলা গ্রামের কাছে রাংপো নদীর জলে ইয়াংগাং থেকে রাভাংলা পর্যন্ত রাস্তাটি ভেসে গিয়েছে। এখনও কোনও প্রাণহানির খবর নেই।

তবে বুধবারের পর থেকে পাকাপাকি ভাবে বাংলায় প্রবেশ করছে বর্ষা। দুই বর্ধমান, বাঁকুড়া, দুই মেদিনীপুর, হুগলি জেলায় বুধবারের পর থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তালিকায় রয়েছে কলকাতাসহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গও। বীরভূম, মুর্শিদাবাদে বৃহস্পতিবার থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস। তবে মঙ্গল ও বুধবারে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা নেই। বর্ষা প্রবেশের পরে ৩০ মে থেকে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...