Saturday, June 6, 2026

নয়ন ভরা জল গো তোমার: গানে গানে বিদ্রোহী কবিকে শ্রদ্ধা জ্ঞাপন মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

রবীন্দ্র জয়ন্তীর পরে নজরুল জয়ন্তীর মঞ্চেও গানে গানে শ্রদ্ধা জ্ঞাপন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবার, রবীন্দ্রসদনে সরকারের তরফে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তীতে রাজ্যের মন্ত্রী তথা সঙ্গীতশিল্পী ইন্দ্রনীল সেনের অনুরোধে দুটি নজরুল গীতি গেয়ে মঞ্চ মাতিয়ে দেন মমতা। সুরের ভুল ধরেন ইন্দ্রনীলের গানেরও।

এদিন মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানে যান। নবান্ন থেকে ফেরার পথে হাজির হন রবীন্দ্রসদনে। কাজী নজরুলের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান তিনি। মঞ্চে উঠে তথ্য ও সংস্কৃতি প্রতিমন্ত্রী ইন্দ্রনীল সেনকে বলেন, “তোমার গান শুনতে এসেছি।” উত্তরে ইন্দ্রনীলের অনুরোধ, “তুমি যখন এসেই পড়েছ, তোমার পছন্দের একটা গান গাও।”

মুখ্যমন্ত্রী কিছুটা দ্বিধায় বলেন, “আমি তো চর্চা করি না। সকাল থেকে ফাইল ঘাঁটতে ঘাঁটতে আর বক বক করতে করতে গলার সুরটাই নষ্ট হয়ে যায়।” পাশে বসে থাকা রূপঙ্কর, ইমন, রাঘব, মনোময়দের দিকে তাকিয়ে বলেন, “ওদের বসিয়ে রেখে আমার গান গাওয়া শোভা পায় না।” ইন্দ্রনীলের পালটা, “অবশ্যই শোভা পায়।”

অবশেষে মাইক হাতে নেন মুখ্যমন্ত্রী। আগাম জানিয়ে দেন, “কথার ভুল ধরো না। কাগজ নেই, ছোটবেলায় রেডিওতে শুনে যেটুকু শিখেছি।” এরপর ইন্দ্রনীল শুরু করেন গান- ”নয়ন ভরা জল গো তোমার, আঁচল ভরা ফুল।” তবে দ্বিতীয় পংক্তিতে ”ফুল যদি নিই তোমার হাতে”। বলতে না বলতেই মুখ্যমন্ত্রীর বাধা, “ভুল… তুমি ভুল সুরে গাইছো।” তারপর নিজেই গোড়া থেকে গান ধরেন। হলজুড়ে তখন মুহুর্মুহু হাততালি।

প্রায়ই গান গেয়ে শোনান মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। পয়লা বৈশাখে নিজের লেখা ও সুরে গান গেয়েছিলেন, বিদেশ সফরেও গেয়েছেন বারবার। এদিন নজরুল জয়ন্তীতেও তার ব্যতিক্রম হল না। গান-প্রিয় মুখ্যমন্ত্রী আবারও মঞ্চে প্রমাণ করলেন, রাজনীতি হোক বা সুর- তিনি বরাবর নিখুঁত।

Related articles

UGC-NET পরীক্ষার সূচি প্রকাশ

প্রকাশিত হল ইউজিসি নেট পরীক্ষার বিষয়ভিত্তিক সূচি। ৮০-রও বেশি বিষয়ে পরীক্ষা হবে। প্রতিদিন দু’টি শিফটে পরীক্ষা। প্রথম শিফট...

শওকতকে ১৪ দিনের NIA হেফাজত

ভাঙড়ের দক্ষিণ বাউরিয়া এলাকায় বোমা বিস্ফোরণ কাণ্ডে অভিযুক্ত শওকত মোল্লার (Saokat Molla) ১৪ দিনের এনআইএ (NIA) হেফাজতের নির্দেশ...

ব্রিটেনে ‘ককরোচ’ মন্তব্যের পাল্টা প্রশ্নের মুখে CJI! নিন্দা ভারত সরকারের

এবার ব্রিটেনের মাটিতেও 'ককরোচ' মন্তব্যের জন্যে দেশের প্রধান বিচারপতি সূর্য কান্তকে (Surya Kant) প্রশ্নের মুখে পড়তে হল। এই...

কলকাতায় ৬০টি নিউ জেনারেশন মেট্রো: প্রতিশ্রুতি রেলমন্ত্রীর

দীর্ঘ টালবাহানার পরে সম্পূর্ণ হয়েছে কলকাতা মেট্রোর চিংড়িহাটা অংশের সংযুক্তকরণের কাজ। শনিবার রাজ্যে এসে সেই অংশের কাজ পরিদর্শনে...