Monday, May 25, 2026

মঙ্গলে দিল্লির দলীয় কার্যালয়ে সব সাংসদদের নিয়ে বিশেষ বৈঠক তৃণমূলের

Date:

Share post:

অপারেশন সিন্দুর ও পাক সন্ত্রাস নিয়ে সবাইকে জানাতে সংসদের বিশেষ অধিবেশন ডাকার দাবি আগেই জানিয়েছেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সূত্রের খবর, সেই বিশেষ অধিবেশন ডাকতে পারে কেন্দ্র। তার আগে দলের লোকসভা ও রাজ্যসভার সাংসদদের নিয়ে বৈঠক বসতে চলেছে তৃণমূল। মঙ্গলবার, সব সাংসদদের দিল্লির (Delhi) দলীয় কার্যালয়ে হাজির থাকার নির্দেশ দেওয়া হয়েছে। যদিও এই মুহূর্তে সংসদীয় প্রতিনিধি দলের সঙ্গে বিদেশ সফরে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সেই কারণে তাঁর পক্ষে থাকা সম্ভব নয়।

তৃণমূল সূত্রে খবর, মঙ্গলবার সকাল পৌনে ১২টায় দিল্লির সাউথ অ্যাভেনিউতে দলীয় কার্যালয়ে লোকসভা ও রাজ্যসভার সাংসদ হাজির থাকতে বলা হয়েছে। তবে কী নিয়ে বৈঠক-  সে বিষয়ে তৃণমূলের তরফে এখনও স্পষ্ট করা হয়নি। দেশের সুরক্ষা নিয়ে কেন্দ্রের পাশে তৃণমূল আছে বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন দলনেত্রী (Mamata Banerjee)। সর্বদলীয় সাংসদদের প্রতিনিধি দলের সদস্য হিসেবে বিদেশের মাটিতে দাঁড়িয়ে সন্ত্রাসবাদ এবং পাকিস্তানের বিরুদ্ধে কড়া বার্তা দিচ্ছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক। অপারেশন সিন্দুরের পরে প্রতিনিধিদল ফিরে এলে লোকসভার বিশেষ অধিবেশন ডাকার দাবি করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা। এই বিষয়টি তৃণমূল বৈঠকে উঠে আসতে পারে। এই বৈঠক থেকে সেই দাবি তুলে সাংসদের প্রতিনিধিদলকে রাষ্ট্রপতির কাছে পাঠানো বা প্রধানমন্ত্রীর কাছে দাবি সনদ পাঠানো হতে পারে বলে মনে করা হচ্ছে।
আরও খবরপাকিস্তানের পাশে থাকার অর্থ জঙ্গি সংগঠনকে সমর্থন: সিওলে তোপ দাগলেন অভিষেক

দিল্লিতে এখন কোনও সংসদীয় কার্যক্রম নেই। তবে, বর্তমান পরিস্থিতির প্রেক্ষিতে আগামী মাসের মাঝামাঝি সংসদের বিশেষ অধিবেশন হতে পারে। তার প্রস্তুতি নিয়েও মঙ্গলবারের বৈঠকে আলোচনা হতে পারে।

 

Related articles

IPL: রাহানে-নায়ারে মোহভঙ্গ! নাইটদের নয়া নেতা হবেন টিম তারকা অল-রাউন্ডার?

নিলামে ভালো দল গড়েও আইপিএলের(IPL) গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছে কেকেআরকে(KKR)। চোট-আঘাতের সমস্যার সঙ্গে ক্রিকেটারদের ব্যর্থতাও প্লে-অফের...

রিজার্ভ ব্যাঙ্কের বিপুল পরিমাণ টাকা চুরি মোদিরাজ্যের সরকারি ব্যাঙ্কের কর্মীর

গুজরাতের(Gujarat) আহমেদাবাদ থেকে এক সরকারি ব্যাঙ্কের কর্মীকে আরবিআই(RBI) থেকে ৮.৭ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে গ্রেফতার করে পুলিশ।...

পুর কমিশনারকে হেনস্থার অভিযোগ, বৈশ্বানরকে তলব করল নিউমার্কেট থানার

পুর কমিশনারকে হেনস্থার অভিযোগ। মেয়র পারিষদ বৈশ্বানর চট্টোপাধ্যায়কে (Baishwanor Chatterjee) তলব করল নিউমার্কেট থানার (New Market PS) পুলিশ।...

পদ ছেড়েও নেত্রীকে সমর্থন! কাকলির পোস্ট ঘিরে বিতর্ক

একের পর এক দলের বিরুদ্ধ-পদক্ষেপ। কখনও পদ থেকে সরিয়ে দেওয়ায় প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ। আবার কখনও নিজেই দলের দেওয়া...