Tuesday, April 7, 2026

লিভারপুল সমর্থকদের বিজয় মিছিলে বেপরোয়া গাড়ির ধাক্কা! জখম অন্তত ৫০ 

Date:

Share post:

লিগ জয়ের আনন্দে বিজয় মিছিলে মাতোয়ারা লিভারপুল সমর্থকদের (Premier League victory parade of Liverpool) উপর আচমকা বেপরোয়া গাড়ির হামলা! চার শিশুসহ জখম অন্তত ৫০। প্রাথমিকভাবে সন্ত্রাসকে হামলার কথা উঠে এলেও তদন্তকারীদের দাবি এটা নিছক দুর্ঘটনা। এর সঙ্গে কোনও জঙ্গি যোগ নেই। সোমবারের ঘটনায় ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে ঘাতক গাড়ির চালককে। এই ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন বিট্রিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারও।

লিভারপুল প্রিমিয়ার লিগ (Liverpool Premier League) শিরোপা পাওয়ার আনন্দে বিজয় মিছিল বের করেন দলের সমর্থকরা। ওয়াল স্ট্রিট এলাকায় মিছিল চলাকালীন আচমকাই বেপরোয়া গতিতে একটি গাড়ি জনতার ভিড়ে ঢুকে পড়ে। চার চাকার ধাক্কায় একের পর এক সমর্থক গুরুতর জখম হন।সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিয়োয় (সত্যতা যাচাই করেনি বিশ্ব বাংলা সংবাদ) দেখা গেছে, সমর্থকদের ভিড়কে ধাক্কা দিতে দিতে এগিয়ে যাচ্ছে গাড়িটি।কিছু দূর গিয়ে গাড়িটি থামার পরেই চার দিকে থেকে উত্তেজিত জনতা সেটিকে ঘিরে ধরে। লিভারপুল সমর্থকদের উপর এই ‘হামলা’কে একটি বিচ্ছিন্ন ঘটনা বলেই মনে করছে পুলিশ। গুজব না ছড়ানোর জন্য শহরবাসীকে অনুরোধ করা হয়েছে। ক্লাবের সমর্থকদের পাশে থাকার বার্তা দিয়েছে লিভারপুল ফুটবল দলও। দুর্ঘটনা নিয়ে তদন্ত শুরু হয়েছে।

 

Related articles

শিল্পী- কলাকুশলীদের সুরক্ষা বিধি নিয়ে বৈঠক টলিপাড়ায়, মিটিংয়ে উপস্থিত ফোরাম-ফেডারেশন

বাংলা বিনোদন জগতের শিল্পী ও কলাকুশলীদের কাজের জায়গায় সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য বহুদিন ধরেই সওয়াল করে...

”রাজ্যে বহিরাগত ঢোকাচ্ছে বিজেপি”, চাকদা থেকে কেন্দ্রকে তোপ মমতার

''বহিরাগতদের বাংলায় নিয়ে এসে চক্রান্ত করছে বিজেপি'', চাকদহের মশড়া নবপল্লী মাঠের জনসভা থেকে কেন্দ্রীয় নীতির বিরুদ্ধে ফের সরব...

কার গাফিলতিতে রাহুলের মৃত্যু? দুর্ঘটনা প্রসঙ্গে মুখ খুললেন লীনা-পুত্র অর্ক!

লীনা গঙ্গোপাধ্যায়ের (Leena Gangopadhyay) সংস্থা ম্যাজিক মোমেন্টসের (Magic Moments) ধারাবাহিক 'ভোলে বাবা পার করেগা'র (Bhole baba par karega)...

পদত্যাগ করলেন এয়ার ইন্ডিয়ার CEO ক্যাম্পবেল উইলসন

মেয়াদ শেষ হওয়ার আগেই পদত্যাগ করলেন এয়ার ইন্ডিয়ার সিইও (Air India CEO) ক্যাম্পবেল উইলসন। গত সপ্তাহের বোর্ড মিটিংয়ে...