Saturday, June 20, 2026

কন্যাশ্রী কাপ জয়ী ইস্টবেঙ্গল, ট্রফি তুলে দিলেন ক্রীড়ামন্ত্রী

Date:

Share post:

ছেলেরা না পারলেও, ইস্টবেঙ্গলের(Eastbengal) মেয়েরা কিন্তু করে দেখালো। জাতীয় লিগের পর এবার কন্যাশ্রী কাপেও(Kanyashree Cup) চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গলের মহিলা দল। শ্রীভূমি এফসিকে টাই ব্রেকারে ৪-২ গোলে হারাল ইস্টবেঙ্গলের(Eastbengal) মহিলা ব্রিগেড। সেইসঙ্গেই এক নয়া নজিরও গড়ল তারা। একই মরসুমে জোড়া ট্রফি জিতে দ্বিমুকুট জিতল লাল-হলুদের মহিলা ব্রিগেড। জাতীয় লিগের ট্রফির পর কন্যাশ্রী কাপও এদিন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের(Arup Biswas) হাত দিয়েই উঠল ইস্টবেঙ্গল ফুটবলারদের হাতে। এদিন কিশোর ভারতীয় স্টেডিয়ামে হাড্ডহাড্ডি লড়াইয়ের পর জয়ের হাসি ফুটল ইস্টবেঙ্গল ফুটবলারদর মুখেই। কন্যাশ্রী কাপে মহিলাদের এমন সাফল্যে ক্রীড়ামন্ত্রী আপ্লুত। তারই পাশাপাশি এই মঞ্চ থেকেই আসন্ন সিএফএলে ভূমিপুত্রদের সংখ্যা বাড়ানোর বার্তাও দিলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস(Arup Biswas)।

সেই মঞ্চ থেকেই আইএফএর উদ্দেশ্যে তিনি জানান, “আপনারা কয়েকদিন আগেই একটি বৈঠক করেছেন, সেখানে ঠিক হয়েছে পাঁচজন বাংলার ছেলে খেলতে পারবেন। খেলতে পারবেন সবাই। বাইরের ছেলেদের আধিক্যটা বেশি হচ্ছে। আমি শুধু আপনাদের আবারও একবার অনুরোধ করব, বাংলার ফুটবলের স্বার্থে। বাংলার ছেলেদের খেলানোর সংখ্যাটা আরও একটু বাড়ান”।

বেশ কয়েকদিন আগেই ইন্ডিয়ান ওমেন্স লিগ চ্যাম্পিয়ন হয়েছিল ইস্টবেঙ্গল। এদিন কন্যাশ্রী কাপের(Kanyashree Cup) ফাইনালেও যে শ্রীভূমি এফসির বিরুদ্ধে ইস্টবেঙ্গল খানিকটা ফেভারিট হয়েই নেমেছিল তা বলার অপেক্ষা রাখে না। যদিও জাতীয় লিগ চ্যাম্পিয় হওয়া সেই দলের অনেকেই অবশ্য এই ম্যাচে ছিলেন না। তবুও দাপুটে পারফরম্যান্স দেখিয়েছে ইস্টবেঙ্গলের(Eastbengal) মহিলা বাহিনী। সেইসঙ্গে লাল-হলুদের গোলরক্ষক মামনি দাস। কার্যত তাঁর বিশ্বস্ত হাতেই এদিন টাইব্রেকারে রক্ষা পায় ইস্টবেঙ্গল।

এদিন শ্রীভূমি এফসির সঙ্গে ম্যাচের প্রথমার্ধ ছিল গোলশূন্য। বিরতির পর চার মিনিটের মধ্যেই সুলঞ্জনার গোলে এগিয়ে যায় লাল-হলুদ মহিলা ব্রিগেড। কিন্তু সেই ব্যাবধান বেশিক্ষণ ধরে রাখতে পারেনি। কিছুক্ষণের মধ্যেই সমতায় ফেরে শ্রীভূমি এফসি। ম্যাচ গড়ায় শেষপর্যন্ত টাই ব্রেকারে।

সেখানে প্রথম শট মিস করে ইস্টবেঙ্গল। বেশ চাপে পড়ে গিয়েছিল লাল-হলুদ বাহিনী। সেই পরিস্থিতিই মামনি দাসের দুরন্ত গোলকিপিং ইস্টবেঙ্গলকে ম্যাচে ফেরায়। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাদের। টাই ব্রেকারে শ্রীভূমি এফসিকে ৪-২ গোলে হারিয়ে ম্যাচ জিতে নেয় ইস্টবেঙ্গল মহিলা দল।

Related articles

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...