Saturday, April 11, 2026

আরও বাড়তে চলেছে বায়ুসেনার শক্তি! পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান পেতে চলেছে ভারত

Date:

Share post:

ভারতীয় বায়ুসেনার শক্তি আরও এক ধাপ বাড়তে চলেছে। পঞ্চম প্রজন্মের অ্যাডভান্সড মিডিয়াম কমব্যাট এয়ারক্রাফ্ট (AMCA) তৈরির আনুষ্ঠানিক অনুমোদন দিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। অত্যাধুনিক এই যুদ্ধবিমান হাতে এলে আকাশসীমা সুরক্ষায় ভারত আরও বলীয়ান হবে এবং বিশ্বের প্রথমসারির দেশগুলির সঙ্গে সমান আসনে পৌঁছবে ভারতীয় বায়ুসেনা।

প্রায় ১৫,০০০ কোটি টাকার এই প্রকল্প বাস্তবায়ন করবে দেশের প্রতিরক্ষা গবেষণা ও বিকাশ সংস্থা (DRDO)-র অন্তর্গত অ্যারোনেটিক্যাল ডেভলপমেন্ট এজেন্সি (ADA)। প্রতিরক্ষা মন্ত্রকের বিবৃতিতে জানানো হয়েছে, এই উদ্যোগ আত্মনির্ভর ভারতের প্রতিরক্ষা প্রস্তুতিতে এক ঐতিহাসিক পদক্ষেপ।

এতদিন পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান প্রযুক্তি শুধু রাশিয়া, চিন ও আমেরিকার মতো পরাশক্তির কাছেই ছিল। এবার সেই তালিকায় নাম লেখাতে চলেছে ভারতও। এই বিমান শত্রুপক্ষের র‍্যাডার এড়াতে সক্ষম এবং শব্দের থেকেও বেশি গতিতে উড়তে পারে।

পরিকল্পনা অনুযায়ী, ২০৩০ সালের মধ্যে AMCA-এর উৎপাদন শুরু হবে এবং ২০৩৫ সালের মধ্যে এটি ভারতীয় বায়ুসেনার হাতে তুলে দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ADA জানিয়েছে, সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি হবে এই বিমান, যা ভারতের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও আত্মনির্ভর ও শক্তিশালী করে তুলবে। বিশেষজ্ঞদের মতে, এই উন্নত প্রযুক্তির যুদ্ধবিমান ভারতীয় আকাশসীমার নিরাপত্তায় এক নতুন অধ্যায় সূচনা করবে।

আরও পড়ুন – টাকার লোভেই কার্তুজ সরবরাহ: দাবি পাচারে ধৃত সুকান্ত ঘনিষ্ঠ বিজেপি নেতা রামকৃষ্ণর স্ত্রীর

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

ভোটের প্রস্তুতিতে ‘নজরে’ তিন জেলা, সোমে রাজ্যে নির্বাচন কমিশনের উচ্চপর্যায়ের দল

বিধানসভা নির্বাচনের প্রাক্কালে রাজ্যের আইন-শৃঙ্খলা এবং প্রশাসনিক প্রস্তুতি খতিয়ে দেখতে সোমবার রাজ্যে আসছেন সিনিয়র ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ...

বিয়েতে রাজি না হওয়ায় বাগদত্তাকে HIV ইঞ্জেক্ট! আত্মঘাতী তরুণী

বিয়েতে রাজি না হওয়ায় বাগদত্তার শরীরে এইচআইভি (HIV) সংক্রমিত রক্ত ইনজেক্ট করার অভিযোগ! এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানার...

নাকা চেকিংয়ে বিপুল নগদ ও সোনা-সহ আটক বিজেপি প্রার্থী অশোক দিন্দার ঘনিষ্ঠ

ভোটের মুখে ফের অস্বস্তিতে পদ্মশিবির(Bharati Janata Party)। শনিবার বিজেপি বিধায়ক অশোক দিন্দার (Ashok Dinda) ঘনিষ্ঠ হিসেবে পরিচিত সন্দীপ...

ব্যাডমিন্টন এশিয়া চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারত, ইতিহাস তৈরির দোরগোড়ায় আয়ুষ

বিশ্বের এক নম্বর এবং প্যারিস অলিম্পিক্সে রুপো জয়ী তাইল্যান্ডের কুনলাভুত ভিতিদসার্নকে হারিয়ে ব্যাডমিন্টন এশিয়া চ্যাম্পিয়নশিপের ফাইনালে (Badminton Asia...