Saturday, April 4, 2026

এবার থানাগুলির মধ্যে তথ্য আদানপ্রদান হবে আরও দ্রুত! নয়া পোর্টাল চালু করছে রাজ্য পুলিশ 

Date:

Share post:

থানাগুলির মধ্যে তথ্য আদান-প্রদানকে আরও দ্রুত ও কার্যকর করে তুলতে রাজ্য পুলিশ এক যুগান্তকারী পদক্ষেপ নিতে চলেছে। ‘লোকাল ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম’ বা সংক্ষেপে এলআইএমএস নামে এক নতুন পোর্টাল চালু করতে চলেছে তারা। মামলার তদন্তে প্রয়োজনীয় ঠিকানা বা অন্যান্য তথ্য দ্রুত সংগ্রহের লক্ষ্যে তৈরি এই পোর্টাল।

এতদিন পর্যন্ত বিভিন্ন থানাকে প্রয়োজনীয় তথ্যের জন্য ফ্যাক্স, ফোন বা ই-মেলের উপর নির্ভর করতে হত, যা প্রক্রিয়াকে ধীর করে দিত। কিন্তু এলআইএমএস চালু হলে সেই সমস্যা অনেকটাই দূর হবে বলে মনে করা হচ্ছে। পোর্টালের মাধ্যমে কোনও থানা প্রয়োজনে রাজ্যের একাধিক থানাকে একসঙ্গে ট্যাগ করতে পারবে, এবং ট্যাগ হওয়া থানাগুলিকে ৪৮ ঘণ্টার মধ্যে উত্তর দিতে বাধ্যতামূলক করা হয়েছে। এর ফলে তদন্তে সময় বাঁচবে ও আন্তঃথানা সমন্বয়ের উন্নতি ঘটবে।

রাজ্য পুলিশ ইতিমধ্যেই বিভিন্ন জেলায় অফিসারদের এই পোর্টালের ব্যবহার শেখাতে প্রশিক্ষণ শুরু করেছে। ভবিষ্যতে রাজ্যের প্রতিটি থানায় এলআইএমএস চালু করার লক্ষ্য নিয়েই এগোচ্ছে প্রশাসন।

পুলিশ আধিকারিকদের মতে, এলআইএমএস কেবলমাত্র প্রযুক্তিনির্ভর প্ল্যাটফর্ম নয়, বরং এটি থানাগুলির মধ্যে সহযোগিতা, সমন্বয় এবং দায়বদ্ধতাও বাড়াবে। আইন-শৃঙ্খলা রক্ষায় এটি এক বড় পদক্ষেপ বলেই মনে করছেন সংশ্লিষ্ট মহল।

আরও পড়ুন – রাজ্যসভার ৮ আসনে নির্বাচন, দিন ঘোষণা কমিশনের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

সাহস থাকলে যাদের নাম কেটেছেন তাঁদের সঙ্গে কথা বলুন: শাহকে চ্যালেঞ্জ মমতার

এসআইআর প্রক্রিয়ায় যে দুটি জেলায় সব থেকে বেশি ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে তার অন্যতম মালদহ।...

হামলা থারুরের কনভয়ে: কেরালমে বাড়ছে ভোট-উত্তেজনার পারদ

কেরালমে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয় আটকে হামলা। জখম হয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে কেরলমের মলপুরম জেলায়...

মন্ত্রী হবেন কুণাল ঘোষ? সাক্ষাৎকারে ফাঁস করলেন মনের ইচ্ছা

ঘটনাবহুল রাজনৈতিক জীবনে কখনও রাজ্যসভার সাংসদ, কখনও জেলযাত্রা। তবে সবটাই সশব্দে। এবার প্রথমবার জনপ্রতিনিধিত্বের জন্য ভোটের ময়দানে সাংবাদিক...

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...