Saturday, April 4, 2026

মুখ্যমন্ত্রীর ঘোষণার আগেই মেল! চাকরিহারা শিক্ষকদের সুপার নিউমেরিক পদের দাবি

Date:

Share post:

এসএসসি-র চাকরিহারা শিক্ষক সমাজের জন্য একের পর এক পদক্ষেপ নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সুপ্রিম কোর্টের নির্দেশিকা মেনে, সব দিক বিবেচনা করে আদালতেই পরবর্তী ধাপের লড়াই চলছে। মঙ্গলবার বিকালে নবান্ন থেকে চাকরিহারা শিক্ষক সমাজের জন্য নতুন ঘোষণার কথা নিজেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী (Chief Minister) নিজে। ঠিক তার আগেই আবার একাধিক আর্জি নিয়ে মুখ্যমন্ত্রীকে মেল করলেন আন্দোলনকারী শিক্ষকরা (SSC teachers)।

ই-মেলে চাকরিহারা শিক্ষকরা ফের নিজেদের একই দাবিতে অনড়। নতুন করে পরীক্ষায় যে তাঁরা বসতে চান না, তার সপক্ষে যুক্তি দিয়ে তাঁরা জানান নতুন করে চাকরির পরীক্ষা হলে সবার চাকরি সুরক্ষিত থাকবে না। এমনকি তাঁরা দাবি করেন, নতুন চাকরির পরীক্ষা নোটিফিকেশন (notification) বেরোনো তাঁদের কাছে মৃত্যুর সমান। সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্দেশ নিয়ে সব জানা সত্ত্বেও তাঁরা দাবি করেন, নোটিফিকেশন না দিয়ে আইনগতভাবে বেতন চালু অবস্থায় চাকরিতে বহাল রাখার ব্যবস্থা করতে হবে তাঁদের।

সেই সঙ্গে মুখ্যমন্ত্রীর কাছে নতুন দাবি নিয়ে হাজির চাকরিহারা শিক্ষকরা। তাঁদের দাবি, এবার সুপার নিউমেরিক (super numeric) পদ তৈরি করে তাঁদের চাকরির নিরাপত্তার ব্যবস্থা করতে হবে রাজ্যকে। যাঁরা বিশেষভাবে অযোগ্য (tainted) তালিকায় চিহ্নিত নেই, তাঁদের জন্য সুপার নিউমেরারি পদে নিয়োগে আইনগত বাধা নেই, এমনটাই দাবি চাকরিহারাদের। বিকাল ৫টায় মুখ্যমন্ত্রীর বৈঠকের আগে তাই তাড়াতাড়ি এই দাবি জানিয়ে রাখলেন চাকরিহারা শিক্ষকরা। এই পদ তৈরির জন্য আদালতে নতুন করে আবেদন করারও দাবি জানান তাঁরা।

Related articles

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...