Monday, April 6, 2026

পুত্র সন্তানের বাবা হলেন লালুপুত্র তেজস্বী, হাসপাতালে গিয়ে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর 

Date:

Share post:

কলকাতার হাসপাতালে জন্ম নিল লালু প্রসাদ যাদবের ছেলে তেজস্বীর (Tejashwi Yadav) পুত্র সন্তান। সকালে খবর পাওয়া মাত্রই পার্ক স্ট্রিটের হাসপাতালে নবজাতককে দেখতে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বাংলার মুখ্যমন্ত্রী সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, “এটা অত্যন্ত আনন্দের খবর। তেজস্বী এবং লালুজীর পরিবারে ছেলের তরফ থেকে প্রথম পুত্র সন্তান জন্ম নিয়েছে। খুব স্বাভাবিকভাবেই লালুজী- রাবরিজী দুজনেই খুব খুশি। সকলেই এখানে আছেন। সামনে আবার তেজস্বীর নির্বাচন আছে তার জন্য শুভেচ্ছা জানালাম।নবজাতকের আগমন নিঃসন্দেহে শুভ সংবাদ।”

এদিন দুপুর বারোটা নাগাদ পার্ক স্ট্রিটের (Park Street) নার্সিংহোমে পৌঁছে সদ্যোজাতকে দেখতে যান মমতা। লালু প্রসাদের পরিবারের সকলেই সেখানে উপস্থিত ছিলেন। এরপর তেজস্বীর সঙ্গে বাইরে বেরিয়ে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘গত ৯ মাস ধরে ওর (তেজস্বীর দিকে তাকিয়ে) স্ত্রী এখানে আছেন। কাল রাতেই জানতে পেরেছিলাম অপারেশন হবে। সকাল ৬:১৪ মিনিট নাগাদ তেজস্বী মেসেজ করেছিল, ৬:১৬ তে আমি রিপ্লাই করে জানিয়েছিলাম বারোটা নাগাদ যাব। লালুজী- রাবরিজী সকলের সঙ্গে দেখা হয়েছে। ওনার পরিবারের এই শুভদিনে আমরা সকলেই খুব খুশি। এই সন্তান শুভ বার্তা নিয়ে এসেছে। মা ও ছেলে দুজনেই সুস্থ স্বাভাবিক রয়েছে।’ পাশাপাশি তেজস্বীর সন্তান বাবা-মায়ের মতোই সুন্দর দেখতে হয়েছে বলেও জানান মমতা।

হাসপাতালের বাইরে তেজস্বী জানান, এখানে উনি (মমতা বন্দ্যোপাধ্যায়) আমাদের অভিভাবক। আমার প্রথম মেয়ে হয়েছিল নবরাত্রির সময়। তাই বাবা নাম রেখেছিলেন কাত্যায়নী। এবার ছেলে হল মঙ্গলবার, হনুমান জয়ন্তীর দিন। অনেকেই ওর অনেক নাম ভেবেছে। তবে বাবা যা নাম দেবেন সেই নামই রাখা হবে।

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...