Tuesday, April 7, 2026

বাবার শূন্যস্থান পূরণ করতে কালীগঞ্জ উপনির্বাচনে তৃণমূলপ্রার্থী নাসিরউদ্দিন কন্যা আলিফা

Date:

Share post:

আগামী ১৯ জুন নদিয়ার কালীগঞ্জ উপনির্বাচনে প্রার্থী ঘোষণা করে দিল তৃণমূল কংগ্রেস (TMC announces candidate name in Kaliganj Assembly by election)। প্রয়াত বিধায়ক নাসিরউদ্দিন আহমেদের কন্যা আলিফা আহমেদকে (Alifa Ahmed) প্রার্থী করল ঘাসফুল শিবির। বিরোধীদের উড়িয়ে বড় ব্যবধানে আলিফা জয় লাভ করবেন বলেই আশা তৃণমূলের।

দিন দুয়েক আগেই গোটা দেশের পাশাপাশি বাংলার একটি বিধানসভা আসনে উপনির্বাচন ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ECI) । মঙ্গলবার সেই লড়াইয়ের প্রার্থী ঘোষণা করে দিল ঘাসফুল শিবির। চলতি বছর ফেব্রুয়ারি মাসে নদিয়ার পলাশীর বাড়িতে হৃদরোগে আক্রান্ত হন কালীগঞ্জের তৎকালীন তৃণমূল বিধায়ক নাসিরউদ্দিন আহমেদ ওরফে লাল। হাসপাতালে নিয়ে গিয়েও বাঁচানো যায়নি। তাঁর মৃত্যুর পর ওই আসনটি ফাঁকা ছিল। এবার সেই শূন্যস্থান পূরণ করতে নাসির কন্যার উপরই ভরসা রেখেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। বিরোধী শিবিরে এখনও কোনও প্রার্থী নিয়ে আলোচনা হয়নি বলেই খবর। এই অবস্থায় প্রাথমিক প্রচার পর্বে যে আলিফা বেশ খানিকটা এগিয়ে থাকবেন তা বলাইবাহুল্য। বাবার অসমাপ্ত কাজ শেষ করতে এবার তৃণমূলের প্রতীকে লড়াই করবেন তিনি।

 

Related articles

রাতের ঝড়-বৃষ্টিতে সামান্য কমেছে তাপমাত্রা, মঙ্গলে ফের দুর্যোগের পূর্বাভাস!

সপ্তাহের দ্বিতীয় ব্যস্ততম দিনে ঝড়- বৃষ্টির পূর্বাভাস রাজ্যজুড়ে। সোমবার সন্ধ্যার কালবৈশাখী ও ভারী বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়ে মহানগরী।...

ভোট প্রচারে আজ উত্তরবঙ্গে অভিষেক 

নির্বাচন যত এগিয়ে আসছে ততই প্রচারের ঝাঁঝ বাড়াচ্ছে তৃণমূল কংগ্রেস (TMC)। মঙ্গলবার উত্তরবঙ্গের তিনটি জনসভা করবেন দলের সর্বভারতীয়...

আজ নদিয়ার ৩ প্রার্থীর সমর্থনে জনসভা মমতার, প্রচার করবেন বনগাঁ-হাবরাতেও

বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election) প্রচারে মঙ্গলবার নদিয়া জেলার (Nadia) তিন গুরুত্বপূর্ণ কেন্দ্র চাকদহ, কল্যাণী ও হরিণঘাটার...

আজ থেকে টলিপাড়ায় কর্মবিরতি! সকালে টেকনিশিয়ানস স্টুডিওতে হাজিরার নির্দেশ আর্টিস্টস ফোরামের 

শ্যুটিংয়ে শিল্পীদের নিরাপত্তার দাবিতে মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করেছে আর্টিস্টস ফোরাম (Artists Forum)। সেইমতো এদিন সকাল দশটায়...