Saturday, April 4, 2026

মঙ্গলের দিনভর মেঘলা আকাশ, বুধ থেকে দুর্যোগ শুরু রাজ্যে! 

Date:

Share post:

আলিপুর আবহাওয়া দফতরের (Alipore Weather Department) পূর্বাভাস অক্ষরে অক্ষরে মিলিয়ে দিয়ে সপ্তাহের প্রথম কর্মব্যস্ত দিন থেকেই বর্ষণমুখর দক্ষিণবঙ্গের (South Bengal Weather) ছবিটা ধরা পড়েছে। যদিও মঙ্গলে একটু ব্যতিক্রম। জেলায় জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হলেও, একটানা বর্ষণ না হওয়ায় খুব একটা বেশি ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে না নিত্যযাত্রীদের। তবে হাওয়া অফিস (Weather Department)জানিয়েছে বুধবার থেকে ঝড় বৃষ্টির দুর্যোগ বাড়বে। আজ থেকে শনিবার পর্যন্ত প্রায় প্রত্যেক দিনই উত্তর এবং দক্ষিণবঙ্গে বৃষ্টির (Rain) সঙ্গে ঝোড়ো হওয়ার দাপট চলবে।

নির্ধারিত সময়ের অনেকটা আগেই দক্ষিণ ভারতে বর্ষা (Monsoon) এসেছে। মৌসম ভবন (IMD)জানিয়েছে, আগামী তিন দিনের মধ্যে এরাজ্যেও উত্তরবঙ্গ হয়ে মৌসুমী বায়ু প্রবেশ করবে। ফলে সপ্তাহভর কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টি চলবে। বুধবার থেকে উত্তাল হবে উত্তর বঙ্গোপসাগর।উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টি (৭ থেকে ১১ সেন্টিমিটার) হতে পারে। বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। বৃহস্পতিবার থেকে বাংলা এবং ওড়িশা উপকূলে মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজই বঙ্গোপসাগরে দানা বাধতে পারে নিম্নচাপ। আসন্ন দুর্যোগের আশঙ্কায় ইতিমধ্যেই উপকূলে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে শুরু করেছে প্রশাসন। উত্তরবঙ্গে এদিন হালকা ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

 

Related articles

আমার থেকেও দ্রুত ব্যাট স্পিড: ১৫ বছরের বৈভবেই ভবিষ্যৎ দেখছেন যুবরাজ

বরাবর তিনি ঠোঁটকাটা হিসাবেই পরিচিত। একসময় নিজের অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় থেকে মহেন্দ্র সিং ধোনি, কাউকে নিয়েই স্পষ্ট কথায়...

অশান্তি পাকাতে বিজেপির কী চক্রান্ত: মালদহে ফাঁস করে সতর্ক করলেন মমতা

কালিয়াচকের ঘটনায় বহিরাগত রাজনৈতিক দলের প্রভাবে বদনাম হয়েছে বাংলার। ন্যায্য ভোটারের দাবি থেকে যে অশান্তি তৈরি করা হয়েছে,...

বিজেপি প্রার্থীর বিরুদ্ধে দলই খুনের অভিযোগ করে! বারাবনিতে পদ্মপ্রার্থীকে তীব্র নিশানা অভিষেকের, সিলিকোসিস আক্রান্তের আশ্বাস

বারাবনি বিধানসভায় দলীয় প্রর্থী বিধান উপাধ্যায়ের সমর্থনে প্রচারে গিয়ে বিজেপি প্রার্থীকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ...

বাংলার অভিজ্ঞ আইপিএস সুপ্রতিম সরকারকে তামিলনাড়ুতে পাঠাল কমিশন

দায়িত্ব হাতে নিয়েই পুলিশ প্রশাসনে বদলাতে শুরু করে নির্বাচন কমিশন। (Election Commission)। বাংলাকে চেনা দক্ষ অফিসারদের বদলে ভিন...