Friday, June 26, 2026

জাকার্তায় সন্ত্রাসবাদ বিরোধী বার্তায় আসিয়েন-ও পাশে: জানালেন অভিষেক

Date:

Share post:

ভারতীয় প্রতিনিধি দলের পাকিস্তানের মদতপুষ্ট সন্ত্রাসবাদ বিরোধী প্রচারে ইন্দোনেশিয়া সফর প্রথম দিনে যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করল। একদিকে যেমন ইন্দোনেশিয়া প্রশাসনের সন্ত্রাসবাদ বিরোধিতায় সমর্থন পাওয়ায় সাফল্য লাভ করে ভারতীয় প্রতিনিধিরা। অন্যদিকে আসিয়েন সংগঠনেরও সমর্থন আদায়ে সফল হন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ ভারতের প্রতিনিধি দল।

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় প্রথম দিনের আলোচনা-পর্ব শেষে অভিষেক জানান, সব ধরনের ছদ্মবেশধারী সন্ত্রাসবাদের বিরোধিতায় কঠিন হাতের প্রতিরোধে আমাদের জাতির সংকল্পের গুরুত্বপূর্ণ অঙ্গীকার নিয়ে আজ আমরা জাকার্তা পৌঁছে গিয়েছে। আমরা সাক্ষাৎ করি ইন্দোনেশিয়ার কমিটি ফর ইন্টার পার্লামেন্টারি কো-অপারেশন-এর চেয়ারপার্সন মহম্মদ হুসেন ফাদলুল্লো এবং ইন্দোনেশিয়া-ইন্ডিয়া পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপের চেয়ারপার্সন মোহাম্মদ রফিকের সঙ্গে এবং পহেলগাম হামলা পরবর্তী পরিস্থিতিতে ভারতের দৃঢ় প্রতিজ্ঞ অবস্থানের বার্তা দিই।

আসিয়েন সংগঠনের প্রসঙ্গে অভিষেক উল্লেখ করেন, আসিয়েন-এর সেক্রেটারি জেনারেল ডক্টর কাউ কিং হাউর্ন তুলে ধরেন ভারতের সঙ্গে আসিয়েনের কম্প্রিহেন্সিভ স্ট্রাটেজিক পার্টনারশিপের দায়বদ্ধতার বিষয়টি এবং জোর দেন সন্ত্রাসবাদের বিরুদ্ধে যৌথ পদক্ষেপে। তিনি বিদেশ মন্ত্রকের উপমন্ত্রী আরিফ হাভাস উগ্রসেনোর প্রতি বার্তা দেন, আসিয়েন এলাকায় শান্তি, নিরাপত্তা এবং গণতান্ত্রিক মূল্যবোধের বিষয়গুলিতে দ্বৈত সহযোগিতার ওপর গুরুত্ব দেওয়ার জন্য।

ভারতের পক্ষ থেকে স্পষ্ট করে দেওয়া হয় সন্ত্রাসবাদের বিরোধিতায় জিরো টলারেন্স এবং পারমাণবিক হুমকি দাতা সন্ত্রাসবাদকে মদত দেওয়া সব সংগঠনই সমার্থক। ইন্দোনেশিয়ার সংসদের সঙ্গে এই বিষয়ে ভারতীয় প্রতিনিধি দলের আলোচনায় তাঁদের পক্ষ থেকেও স্পষ্ট করে দেওয়া হয় সন্ত্রাসবাদ মানবতার বিরোধী। তাঁরা বার্তা দেন যে কোনও সমস্যায় আলোচনাই তাঁদের কাছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, সন্ত্রাসবাদ নয়।

আরও পড়ুন – অভয়াকে ঢাল করে আর কত স্বার্থসিদ্ধি করবেন অনিকেতরা? উঠছে প্রশ্ন

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...