Wednesday, June 24, 2026

সুয়ারেজের সঙ্গে মিলে নতুন ক্লাব মেসির! উরুগুয়ের পেশাদার লিগে খেলানোর ভাবনা

Date:

Share post:

দীর্ঘদিনের সতীর্থ, বন্ধু এবার বিজনেস পার্টনার! লুই সুয়ারেজের (Luis Suarez) সঙ্গে হাত মিলিয়ে নতুন ক্লাব তৈরি করলেন লিওনেল মেসি (Lionel Messi)। বার্সেলোনা থেকে ইন্টার মায়ামি, দীর্ঘদিন এক জার্সিতে খেলেছেন দুই তারকা। এবার খেলার দল পরিচালনার দায়িত্বও যৌথভাবে কাঁধে তুলে নিলেন।

মঙ্গলবার সমাজমাধ্যমে একটি ভিডিয়োয় পোস্ট করে নতুন এই ক্লাবের কথা ঘোষণা করেন সুয়ারেজ নিজেই। ২০১৮ সালে উরুগুয়ের সিউদাদ দে লা কোস্তায় ২০ একর জমির উপর ‘ডেপোর্টিভো এলএস’ নাম দিয়ে প্রাথমিক ভাবে একটি স্পোর্টস কমপ্লেক্স তৈরি করেছিলেন তিনি। এতদিন ধরে স্থানীয় প্রতিভাদের খুঁজে বের করা এবং প্রশিক্ষণ দেওয়ার কাজটুকুই করা হতো। এবার তৈরি হল পুরোদস্তুর ফুটবল ক্লাব। নতুন ভাবে ব্র্যান্ডিং করা হয়েছে। ক্লাবের নামের শেষে ‘এলএস’-এর (Luis Suarez) সঙ্গে যোগ করা হয়েছে ‘এম’ (Lionel Messi) অক্ষরটি। উরুগুয়ে ফুটবল সংস্থার অন্তর্ভুক্ত হয়ে এই দল পেশাদার লিগে খেলবে। মেসি এবং সুয়ারেজ দুজনে মিলেই এই ক্লাবের দেখাশোনা করবেন বলে বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে।

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...