Thursday, June 25, 2026

সব দফতরের কাছে DA প্রাপক কর্মী ও অবসরপ্রাপ্তদের পূর্ণাঙ্গ তালিকা চাইল অর্থ দফতর

Date:

Share post:

সুপ্রিম কোর্ট রাজ্য সরকারি কর্মচারীদের ২৫ শতাংশ ডিএ (DA) মেটানোর নির্দেশ দিয়েছে। তার পরেই সব দফতরকে চিঠি দিয়ে রাজ্যের অর্থ দফতর জানতে চেয়েছে, কারা কারা এখনও ডিএ পাননি। কতজন ডিএ প্রাপক কর্মী, কতজন অবসরপ্রাপ্ত- তার পূর্ণাঙ্গ তালিকা চাওয়া হয়েছে।

সূত্রের খবর, নবান্নকে (Nabanna) এই বিষয়ে অর্থ দফতর জানিয়েছে, প্রায় ৩.৮০ লক্ষ স্কুলশিক্ষক রয়েছেন। যাঁদের অনেকে এখনও পর্যন্ত বকেয়া ডিএ পাননি। রয়েছেন পুরসভার কর্মী, পঞ্চায়েত দফতরের কর্মী এবং অন্যান্য দফতরে নিযুক্ত বহু স্থায়ী কর্মী, যাঁদের মধ্যে অনেকে এখনও পর্যন্ত ২৫ শতাংশ ডিএ পাননি।

তালিকা চাওয়ার পাশাপাশি বিভিন্ন দফতরকে বলা হয়েছে, ২০১৬ সালের এসএসসি প্যানেল বাতিল হওয়ার পরে যাঁরা চাকরি পেয়েছেন, সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্দেশ অনুযায়ী, তাঁদের অনেকে ডিএ পাবেন না। ২০২০ সালের পরে রাজ্য সরকার যাঁদের স্থায়ী সরকারি কর্মী হিসেবে নিয়োগ করেছে, তাঁদের ক্ষেত্রেও বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে—তাঁরাও সুপ্রিম কোর্টের রায়ের আওতায় (DA) পাবেন কি না, তা যাচাই করে দেখা হচ্ছে।

নবান্ন সূত্রের খবর, মোট বকেয়ার ২৫ শতাংশ মেটানোর প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে। তবে কারা সেই ডিএ পাবেন, তার জন্য পুরো কর্মী তালিকা যাচাই করে আইনি দিকও খতিয়ে দেখা হচ্ছে।

Related articles

অমরনাথ যাত্রার আগেই ভাড়া নির্ধারণ করে নির্দেশিকা জম্মু-কাশ্মীর প্রশাসনের

আগামী ৩ জুলাই শুরু হচ্ছে চলতি বছরের অমরনাথ যাত্রা(Shri Amarnath Yatra) । যাত্রীদের সুবিধার জন্য এবার আগেই বিভিন্ন...

বিচ্ছিন্ন সিকিম-কালিম্পং যোগাযোগ, ভোগান্তিতে জনজীবন

প্রবল বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার জেরে বিপর্যস্ত পাহাড়ি জনজীবন। আটকে বহু পর্যটক।একাধিক রাস্তায় ধস নামার পাশাপাশি বৃহস্পতিবার ভোরে...

FIFA World Cup: সহজ জয়ে নকআউটে ব্রাজিল, ম্যাচ শেষে আবেগে ভাসলন নেইমার

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে নকআউট পর্বে উঠল ব্রাজিল(Brazil)। জোড়া গোল ভিনিসিয়াস...

”কণ্ঠস্বর আমার, কেন নমুনা সংগ্রহ?” প্রশ্ন তুলে হাই কোর্টের দ্বারস্থ অভিষেক

”কণ্ঠস্বর আমার। আমি তো অস্বীকার করিনি। তার পরেও কেন নমুনা সংগ্রহ?” প্রশ্ন তুলে উস্কানিমূলক মন্তব্য মামলায় সিআইডি-র সিদ্ধান্তের...