Friday, June 26, 2026

জ্যোতি-কাণ্ডের পর সতর্ক পূর্ব রেল! স্টেশনে রিল বানানোয় জারি নিষেধাজ্ঞা

Date:

Share post:

রেলস্টেশনে দাঁড়িয়ে ছবি তোলা কিংবা রিল্‌স বানানো এখন অনেকের কাছে সোশ্যাল মিডিয়ার ‘ট্রেন্ড’। তবে এই অভ্যাস এবার বড়সড় বিপদ ডেকে আনতে পারে। পূর্ব রেল জানিয়ে দিয়েছে, রেলস্টেশন, প্ল্যাটফর্ম বা রেলের পরিকাঠামোর ভিডিও বা ছবি তোলা কঠোরভাবে নিষিদ্ধ। জ্যোতি মালহোত্রা নামে এক ইউটিউবারের বিরুদ্ধে চরবৃত্তির অভিযোগ ওঠার পরই কড়া অবস্থানে গিয়েছে রেল।

জানা গেছে, পাকিস্তানের হয়ে চরবৃত্তি করার অভিযোগে সম্প্রতি গ্রেফতার হয়েছেন হরিয়ানার বাসিন্দা ইউটিউবার জ্যোতি। তদন্তে উঠে এসেছে, কলকাতা, হাওড়া ও শিয়ালদহ-সহ একাধিক গুরুত্বপূর্ণ স্টেশনের ভিডিয়ো তুলে নিজের ইউটিউব চ্যানেলে আপলোড করতেন তিনি। তদন্তকারীরা এখনও নিশ্চিত না হলেও খতিয়ে দেখা হচ্ছে, এসব ভিডিওর আড়ালে কোনও ষড়যন্ত্র ছিল কি না।

এই ঘটনার পরই রেল কর্তৃপক্ষ দেশের গুরুত্বপূর্ণ স্টেশনগুলিতে নজরদারি বাড়িয়েছে। বাড়ানো হয়েছে সিসিটিভি নজরদারি ও নিরাপত্তা কর্মীদের তৎপরতা। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক (ভারপ্রাপ্ত) দীপ্তিময় দত্ত স্পষ্ট ভাষায় জানিয়েছেন, “রেলের পরিকাঠামো, সিগন্যালিং বা নিরাপত্তা সংক্রান্ত কোনও কিছু ভিডিওতে উঠে এলে তা দেশের নিরাপত্তার পক্ষে বিপজ্জনক হতে পারে। তাই সাধারণ নাগরিক, ইউটিউবার বা ভ্লগারদের স্টেশনে ভিডিও তোলা নিষিদ্ধ। সংবাদমাধ্যমের ক্ষেত্রে আলাদা অনুমতির প্রয়োজন হয়, তবে বাণিজ্যিক উদ্দেশ্যে ভিডিওগ্রাফি কোনওভাবেই অনুমোদিত নয়।”

রেল সূত্রে আরও জানানো হয়েছে, এত দিন এই নিয়ম কিছুটা শিথিলভাবে মানা হলেও, এখন থেকে নিয়ম ভাঙলে সরাসরি আইনি পদক্ষেপ নেওয়া হবে। হতে পারে জরিমানা, এমনকি গ্রেফতারও।

সব মিলিয়ে সোশ্যাল মিডিয়ার জন্য ‘কনটেন্ট’ তৈরির ঝোঁক যদি স্টেশনে গিয়ে ক্যামেরা অন করার সিদ্ধান্তে পরিণত হয়, তবে ভবিষ্যতে হতে পারে আইনত বিপাকে। পূর্ব রেলের কড়া মনোভাব থেকে স্পষ্ট, এবার আর কোনও ঝুঁকি নিতে নারাজ রেল কর্তৃপক্ষ।

আরও পড়ুন – প্যান্ট খুলে ঋতুস্রাবের প্রমাণ চাইল বিশ্ববিদ্যালয়! চিনে ছাত্রীর সঙ্গে অপমানজনক আচরণে বিতর্ক তুঙ্গে

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...