Friday, April 3, 2026

ধর্ম মানে মানবিকতা-বিবেক: শীতলাপুজোয় বাংলার সর্বধর্ম সমন্বয়ে ছবি তুলে ধরে বার্তা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

শীতলাপুজোর অনুষ্ঠানে গিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার সন্ধেয় ভবানীপুর কাঁসারি পাড়ায় গুরুদ্বার-লাগোয়া দীর্ঘদিনের পুরোনো শীতলা মন্দিরে যান মুখ্যমন্ত্রী। বলেন, আমাদের বাংলার সবথেকে বড় গুণ সর্বধর্ম সমন্বয়। মুখ্যমন্ত্রীর কথায়, ”ধর্ম মানে মানবিকতা, ধর্ম মানে আন্তরিকতা, ধর্ম মানে বিবেক, ধর্ম মানে সংস্কৃতি।”

নিজের এলাকার এই পুজোয় গিয়ে পুরনো দিনের কথা মনে করেন মুখ্যমন্ত্রী। বলেন, ”এখানে আমি একটা English Medium স্কুল করে দিয়েছি। সেখানে আমি ছোটবেলায় পড়াতাম। এখানে প্রত্যেকটা অলিগলি আমার পরিচিত। এই রাস্তার মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি রয়েছে। এখানে গুরুদ্বার, মন্দির, মসজিদ- সব রয়েছে। এখানে পিজির মতো বড় হাসপাতাল আছে।”

এর পরেই বাংলার সর্ব ধর্ম সমন্বয়ের কথা তুলে ধরেন মুখ্যমন্ত্রী। বলেন, ”প্রত্যেক পাড়াতেই শীতলাপুজো হয়। আমাদের বাংলার সবথেকে বড় গুণ সর্বধর্ম সমন্বয়। সব জায়গার একটা লোকাল ভাষার টান আছে। আমি বীরভূমে যেখানে জন্মগ্রহণ করেছিলাম সেখানকার ভাষা আর বাঁকুড়ার ভাষার টান অনেকটা একরকম। মেলা থেকে শুরু করে খেলা- সবই আমাদের পার্বণ উৎসবের মধ্যে পড়ে। এখানে মহিলারা দুর্গাপুজো করে, আমি আসি। এখানে আড়াই হাজার লোক দণ্ডী কাটে। আমাকে মন্দিরটি খুব আকর্ষণ করে, আমি মাঝেসাজে সুযোগ পেলেই এখানে চলে আসি। বছরে ৪-৫ বার এখানে আসি। মন্দির নিয়ে একটা দুটো আক্ষেপ ছিল সেগুলো হয়ে গেছে তাতে ওরা খুশি। পাশে একটা ক্লাবও করে দেওয়া হয়েছে।”

ধর্ম সম্পর্কে মমতা (Mamata Banerjee) বলেন, ”ধর্ম মানে মানবিকতা, ধর্ম মানে আন্তরিকতা, ধর্ম মানে বিবেক, ধর্ম মানে সংস্কৃতি।” তাঁর কথায়, মানুষের জীবনে কখনো কখনো ভালো খারাপ সময় আসে। সবকিছুকে মানিয়ে চলতে হয়। জীবন কখনো থেমে থাকে না। তাঁর ভাষণে উঠে এসেছে রামকৃষ্ণ পরমহংস দেবের কথা। রামকৃষ্ণের কথা এখনও মেনে চলেন সকলেই। এর থেকে শিক্ষনীয় অনেক বিষয় রয়েছে। মা সকলকে ভালো রাখুন। নতুন করে কোনও ব্যধি কারও জীবন যেন কেড়ে না নেয়। দাঙ্গা সন্ত্রাস সবকিছু থেকে মানুষকে রক্ষা করার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেছেন, শান্তির বার্তা বহন করে মা শীতলা।
আরও খবর: নিরাপত্তার স্বার্থে পাশে থাকলেও কুৎসা করলে কড়া জবাব: মোদিকে পাল্টা তোপ কুণালের

সবাইকে ভালো কাজে থাকার পরামর্শ দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ”কাজকর্মের মধ্যে থাকলে মানুষ ভালো থাকো। আর কাজকর্ম না থাকলে উল্টোপাল্টা মাথায় চিন্তা ঢুকবে। আর সেগুলো ধ্বংস করবে ব্রেনটাকে। কাজ কর্মের মধ্যে থাকলে মাথায় কোন উল্টোপাল্টা চিন্তা আসবে না কখনো মানুষের জীবনে খারাপ সময় আসে এবং কখনো ভালো সময় আসে। জীবন কখনো থেমে থাকে না। কখনো কষ্ট আসবে কখনো দুঃখ আসবে।”

Related articles

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...