Monday, April 6, 2026

উপত্যকায় ফের হামলার ছক! সোপিয়ানে সেনা অভিযানে ধৃত ২ লস্কর জঙ্গি

Date:

Share post:

কিছুতেই যেন শান্ত হচ্ছে না ভূস্বর্গ। ভারত -পাকিস্তান সংঘর্ষ বিরতির (India Pakistan ceasefire) মাঝেই বড় নাশকতার ছক কষছে জঙ্গিরা! এবার সোপিয়ান জেলায় অভিযান চালিয়ে ২ লস্কর জঙ্গিকে গ্রেফতার (Laskar Terrorist arrested )করল সেনা ও পুলিশের যৌথবাহিনী। উদ্ধার দুটি একে ৫৬ রাইফেল, ৪টি ম্যাগাজিন, ১০২ রাউন্ড গুলি এবং হ্যান্ড গ্রেনেড। যৌথ বাহিনীর এই অভিযানে বড় নাশকতার ছক বানচাল করা গেছে বলে মনে করছে নিরাপত্তাবাহিনী।

এপ্রিলে পহেলগাম হামলার (Pahelgam Attack) পর থেকেই কাশ্মীরে সেনা অভিযানের গতি বেড়েছে। জম্মু ও কাশ্মীর পুলিশ (Jammu & Kashmir Police) সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার ভোররাতে বাসকুচান ইমাম সাহেবে যৌথ ভাবে অভিযান চালায় ৪৪ রাষ্ট্রীয় রাইফেল, সিআরপিএফের (CRPF) ১৭৮ ব্যাটিলিয়ন এবং পুলিশ। এরপরই আগ্নেয়াস্ত্রসহ দুই জঙ্গিকে গ্রেফতার করা হয়। প্রাথমিক ভাবে জানা গেছে ধৃতরা লস্কর ই তৈবার সদস্য। উপত্যকায় নাশকতা নিয়ে তাদের কী পরিকল্পনা ছিল তা জানার চেষ্টা চলছে। শেষ খবর পাওয়া অনুযায়ী এখনও তল্লাশি অভিযান জারি রেখেছে সেনা।

Related articles

নতুন ফ্ল্যাট কিনলেন শ্রেয়া, দাম শুনে চোখ কপালে অনুরাগীদের

মায়ানগরী মুম্বইয়ের অভিজাত এলাকায় এবার কয়েক কোটি টাকার সম্পত্তি কিনে ফেললেন সুরসম্রাজ্ঞী শ্রেয়া ঘোষাল (Shreya Ghoshal)। সূত্রের খবর,...

বেনজির! ফুলের মালা পরিয়ে মেয়ের ডিভোর্স উদযাপন বাবার

বিয়ে উদযাপনের সঙ্গে এখন নতুন ট্রেন্ড ডিভোর্স উদযাপন (Divorce Celebration)! বিদেশে এইরকম ঘটনা আকছার ঘটে থাকলেও এদেশে নতুন।...

“মেয়েদের গায়ে হাত দিলে… ঝাঁটাই দাওয়াই”: ভোট নষ্ট রুখতে কী পরামর্শ মমতার

বিজেপি ভোটের দিন রাজ্যের গোলমাল বাঁধাতে পারে। সোমবার নদিয়ায় দলীয় প্রার্থীদের সভা থেকে সবাইকে সতর্ক করলেন সেই তৃণমূল...

রাজ্যসভায় শপথ : চার তৃণমূল সাংসদের যাত্রা শুরু

রাজ্যসভার অধিবেশনে এবার বিজেপি বিরোধী সুর চড়ানোর জন্য তৃণমূল কংগ্রেসের নতুন তিন যোদ্ধা। সোমবার থেকেই শপথ গ্রহণ করে...