Monday, April 6, 2026

প্লেঅফে বিরাটের অতীত পরিসংখ্যানই চিন্তার বিষয় RCB-এর

Date:

Share post:

আর মাত্র দুটো ম্যাচ জিততে পারলেই দীর্ঘ অপেক্ষার অবসান হবে বিরাট কোহলির(Virat Kohli)। প্রথমবার আইপিএলের(IPL) ট্রফি চ্যাম্পিয়ন থেকে খুব একটা দূরে নেই বিরাট(Virat Kohli)। প্লেঅফের প্রথম ম্যাচে পঞ্জাব কিংসের(PBKS) বিরুদ্ধে নামছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু(RCB)। বেঙ্গালুরুর এই মঞ্চে পৌঁছনোর পিছনে এবারেও বিরাট কোহলির(Virat Kohli) অবদান অনস্বীকার্য। কিন্তু চিন্তা একটাই জায়গায়। আইপিএলের প্লেঅফের মঞ্চে বিরাটের অতীত পরিসংখ্যানই চিন্তা বাড়াতে পারে আরসিবি ব্রিগেডের।

এই মুহূর্তে আইপিএলের(IPL) মঞ্চে দুরন্ত ফর্মে রয়েছেন ভারতের এই তারকা ক্রিকেটার। একের পর এক ম্যাচে বড় রানের ইনিংস খেলতে দেখা গিয়েছে বিরাট কোহলিকে(Virat Kohli)। কিন্তু সেই ধারা কী এবারের প্লেঅফে ধরে রাখতে পারবেন তিনি। অতীত পরিসংখ্যান দেখলে কিন্তু আরসিবি(RCB) ব্রিগেডের চিন্তা বাড়তেই পারে। তবে নামটা যেহেতু বিরাট কোহলি, পরিসংখ্যান বদলে গেলেও অবাক হওয়ার মতো কিছুই থাকবে না।

এখনও পর্যন্ত আইরপিএলের প্লেঅফে ১৫টি ম্যাচ খেলেছেন বিরাট কোহলি। সেখানেই বিরাট কোহলির ব্যাটে রান এসেছে মাত্র ৩৪১ এবং গড় রয়েছে ২৬.২৩। সেইসঙ্গে স্ট্রাইকরেট রয়েছে ১২১.৭৮। সেঞ্চুরি তো নেইই, প্লেঅফের মঞ্চে বিরাট কোহলির ঝুলিতে অর্ধশতরান রয়েছে মাত্র দুটো। তারমধ্যে একটি শেষবার ২০১৬ সালের আইপিএলের ফাইনালে অর্ধশতরান করেছিলেন তিনি।

এবারের আইপিএলের লিগ পর্বেও দুরন্ত মেজাজে রয়েছেন বিরাট কোহলি। এখনও পর্যন্ত ১৩ ইনিংসে বিরাট কোহলির রান ৬০২। কিন্তু বরাবরই লিগ পর্বের ফর্ম প্লেঅফে ধরে রাখতে পারেন না বিরাট। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু শিবিরে এই নিয়ে চিন্তা যে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে তা বলার অপেক্ষা রাখে না। শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার অপেক্ষায় সকলে।

Related articles

সারাদিনে কী খান? ডায়েট চার্ট প্রকাশ করলেন খোদ তৃণমূল সুপ্রিমো

অফুরন্ত এনার্জি। তাঁর সঙ্গে হেঁটে তাল রাখতে পারেন না অনেকেই। নির্বাচনী প্রচারে রাজ্যের উত্তর থেকে দক্ষিণে ঝোড়ো প্রচার...

দ্বিতীয়বার ট্রাইবুনালে মুখ পুড়ল কমিশনের: সুপ্রিম কোর্ট ঘুরে বৈধ ঘোষিত আরও এক ভোটার

নির্বাচনের সূচি অনুযায়ী সোমবারই প্রথম পর্বের নির্বাচনের মনোনয়ন পেশের শেষ দিন। নিয়ম অনুযায়ী মঙ্গলবার প্রকাশ করতে হবে প্রথম...

বাংলায় প্রচারের মুখ, বিজেপিতে যোগ দিতেই লিয়েন্ডারকে ‘উপহার’ কেন্দ্রের

বিজেপিতে যোগ দিয়েই উপহার পেলেন লিয়েন্ডার পেজ (Leander Paes)। বাংলায় ভোটের পালে হাওয়া লাগাতে তৃণমূলে নিষ্ক্রিয় থাকা লিয়েন্ডার...

ভোট-বৈতরণী পার হতে ‘সহজপাঠ’ হাতিয়ার সিপিএমের, নিন্দা তৃণমূলের

বাংলায় ৩৫ বছর ক্ষমতায় ছিল সিপিএম (CPIM)। কিন্তু বর্তমান রাজনীতির ময়দানে কার্যত শূন্য তারা। এবার অস্তিত্ব রক্ষার তাগিদে...