Sunday, June 21, 2026

বিজেপি শাসিত রাজ্যে কী হচ্ছে? দুর্নীতি নিয়ে মোদিকে তীব্র আক্রমণ মমতার

Date:

Share post:

”বাংলার দুর্নীতি নিয়ে বলছেন। বিজেপি শাসিত রাজ্যে কী হচ্ছে? বাংলায় দুর্নীতি হলে সরকার ব্যবস্থা নেয়”। দুর্নীতি নিয়ে বিজেপিকে ধুয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। বাংলায় এসে শাসকদলের বিরুদ্ধে দুর্নীতি ইস্যুতে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। পাল্টা তোপ দাগেন মমতাও। প্রশ্ন তোলেন, ”গুজরাত, মধ্যপ্রদেশে কী হচ্ছে?”

মোদিকে কটাক্ষ করে মমতা (Mamata Banerjee) বলেন, “বড় বড় কথা বলছেন, বিজেপির রাজ্যে কী অবস্থা? গুজরাতে বসে, মধ্যপ্রদেশে পাকিস্তানকে মদত করছে, সেই ঘটনা বেরিয়েছে। তা নিয়ে কী বলবেন? বাংলায় হলে কী করতেন?“ বাংলায় মহিলাদের নিরাপত্তা ও সম্মান প্রসঙ্গে রাজ্যের প্রশাসনিক প্রধান বলেন, “বাংলার মা-বোনেরা সম্মানের সঙ্গে বাঁচেন। উত্তরপ্রদেশে হয়, অসমে, গুজরাতে, মধ্যপ্রদেশে হয়। উত্তরপ্রদেশের রাস্তায় তো গাড়িতে বসে অশ্লীল আচরণ করেন।“ মুখ্যমন্ত্রীর কথায়, “বাংলা হচ্ছে মানবিক সরকার। সিঁদুর মা বোনেদের আত্মসম্মান, সেটা বিক্রি করা যায় না। এসব উত্তরপ্রদেশে হয়, মধ্যে প্রদেশে হয়।“

প্রধানমন্ত্রীকে নিশানা করে মমতা বলেন, “আপনি খালি বিদেশ ঘুরছেন, পাবলিসিটি করছেন। পাবলিসিটি তো সেনার করা উচিত।“

Related articles

২০ জুন পশ্চিমবঙ্গ রাজ্য দিবস কেন?

আজকের দিনে, অর্থাৎ 1947 সালের 20 জুন বঙ্গীয় আইনসভার বৈঠকে অখণ্ড বাংলার বিধায়করা বাংলা ভাগ করে পশ্চিমবঙ্গ রাজ্য...

আয়ুর্বেদ নিয়ে ঢাকঢোল কেন্দ্রের, ১২১ কোটিতে বেসরকারি হাতে রাষ্ট্রায়ত্ত ওষুধ সংস্থা 

একদিকে যখন দেশজুড়ে আয়ুর্বেদিক চিকিৎসা ও ওষুধের ব্যবহার বাড়াতে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার লাগাতার প্রচার চালাচ্ছে, ঠিক তখনই...

যোগের দিবসের আগে অভিনব ড্রোন শো, সাক্ষী মুখ্যমন্ত্রী

রবিবার দেশজুড়ে পালিত হবে আন্তর্জাতিক যোগ দিবস। এবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে কলকাতা। শুক্রবার সকাল থেকেই যোগ দিবসের কাউন্টডাউন শুরু...

সময়সীমা বাড়াতে নারাজ দিল্লি পুলিশ! শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে যন্তর মন্তরে অনড় দীপকে 

প্রশ্নপত্র ফাঁস ও নিট (NEET) পরীক্ষার অনিয়ম ঘিরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের উত্তাপ আরও...