Saturday, June 6, 2026

জাকার্তায় গান্ধী মূর্তিতে শ্রদ্ধা অভিষেকের, PBNU চেয়ারম্যানকে বাংলায় আমন্ত্রণ

Date:

Share post:

বিদেশের মাটিতেও ভারতের মনীষীদের শ্রদ্ধা জানাতে ভোলেন না তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay)। পাকিস্তানের সন্ত্রাসবাদ আর অপারেশন সিন্দুরের সাফল্যের কথা বিশ্ববাসীকে জানাতে বিভিন্ন দেশে যাচ্ছে সর্বদলীয় সংসদীয় প্রতিনিধিদল। সেই দলে রয়েছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক। জাপান, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুরের পরে ইন্দোনেশিয়ায় রয়েছেন অভিষেকরা। সেখানেই শুক্রবার মহাত্মা গান্ধী মূর্তিতে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানান তিনি। নাহদলতুল উলামা এক্সিকিউটিভ বোর্ডের (PBNU) চেয়ারম্যানকে ভারতে এসে রাজ্যে আসার আমন্ত্রণ জানা অভিষেক।

পাকিস্তানের সন্ত্রাসবাদের মুখোশ খুলতে সর্বদলীয় সংসদীয় প্রতিনিধিদলের সদস্য হিসেবে বিভিন্ন দেশে সফর করছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এদিন জাকার্তায় মহাত্মা গান্ধী মূর্তিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানা অভিষেক। পরে গান্ধী মেমোরিয়াল স্কুল পরিদর্শন করেন ও গান্ধী সেবা লোক অ্যাসোসিয়েশনের বোর্ড সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন।এই বিষয় নিয়ে স্যোশাল মিডিয়ায় অভিষেক (Abhishek Bandyopadhyay) লেখেন, ”আজ, জাকার্তায় গান্ধী মেমোরিয়াল ইন্টারকন্টিনেন্টাল স্কুল পরিদর্শন এবং জাতির পিতার মূর্তিতে শ্রদ্ধা নিবেদনের সৌভাগ্য আমার হয়েছে। গান্ধী সেবা লোক অ্যাসোসিয়েশনের বোর্ড সদস্যদের সাথেও আমাদের মনোমুগ্ধকর মতবিনিময় হয়েছে। গান্ধীজির সত্য, অহিংসা ও সহনশীলতার বার্তা মানবতার জন্য একটি পথপ্রদর্শক আলো যা আমাদের মনে করিয়ে দেয় যে শক্তি নয়, নৈতিক সাহসই প্রকৃত নেতৃত্বকে সংজ্ঞায়িত করে। ক্রমবর্ধমান সংঘাতের ছায়ায় আচ্ছন্ন বিশ্বে তাঁর আদর্শ আমাদের কেবল সান্ত্বনাই নয়, দিক নির্দেশ করে।”

জাপান দিয়ে এই সফর শুরু করছে ভারতীয় প্রতিনিধি দল। এরপর ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, কোরিয়া ও সিঙ্গাপুর সফর করবে এই দল। টোকিওতেও জাতির জনক মহাত্মা গান্ধীর মূর্তিতে শ্রদ্ধা জানিয়ে শুরু হয় প্রতিনিধি দলের যাত্রা।

এদিন নাহদলতুল উলামা এক্সিকিউটিভ বোর্ডের (PBNU) চেয়ারম্যান কে এইচ উলিল আবশর আবদাল্লাকে বাংলায় আসার আমন্ত্রণ জানান অভিষেক। তিনি বলেন, ভারতে এলো অবশ্যই পশ্চিমবঙ্গে আসবেন।

এর আগে টোকিতে গিয়েও কলকাতার দুর্গাপুজোয় আমন্ত্রণ জানান তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক। বলেন, “টোকিও-তে এসে এঁদের সঙ্গে কথা বলে খুবই ভালো লাগছে। আমি সবাইকে দুর্গাপুজোয় আসার জন্য অনুরোধ জানিয়েছি, আবেদন জানিয়েছি।“

Related articles

বাংলার আটকে থাকা রেল প্রকল্পগুলি নিয়ে আজ মুখ্যমন্ত্রী-রেলমন্ত্রী বৈঠক

দীর্ঘদিন ধরে জমি জট, প্রশাসনিক অনুমোদন এবং কেন্দ্র-রাজ্যের সমন্বয়হীনতার কারণে থমকে থাকা পশ্চিমবঙ্গের একাধিক গুরুত্বপূর্ণ রেল প্রকল্প নিয়ে...

রাজ্যের সব ধরনের মাদ্রাসার বিস্তারিত রিপোর্ট তলব নবান্নের

রাজ্যের সমস্ত স্বীকৃত, অস্বীকৃত, সরকারি অনুদানপ্রাপ্ত এবং সম্পূর্ণ বেসরকারিভাবে পরিচালিত মাদ্রাসার (Madrasah) বিস্তারিত তথ্য সংগ্রহ করতে জেলাশাসকদের নির্দেশ...

আজ দিল্লির যন্তরমন্তরে ‘ককরোচ সমাবেশ’! রাজধানী ঘিরে কড়া নিরাপত্তা

আর কিছুক্ষণের অপেক্ষা তারপরে রাজধানীর রাজপথে প্রথম সমাবেশ করতে চলেছে সোশ্যাল মিডিয়ায় সাড়া জাগানো যুব সংগঠন ‘ককরোচ জনতা...

বিশ্ব পরিবেশ দিবসে রক্তদান শিবির: দেশপ্রিয় পল্লী বালক সংঘের উদ্যোগকে স্বাগত বিধায়কের

বিশ্ব পরিবেশ দিবসে পরিবেশ রক্ষায় নানাভাবে প্রশাসন থেকে বেসরকারি প্রতিষ্ঠানগুলি নানা উদ্যোগ নিয়ে থাকে। মূলত গাছ লাগানোর মাধ্যমেই...