Tuesday, June 23, 2026

ভারতীয়-এ দলের হয়ে খেলার সিদ্ধান্ত কেএল রাহুলের

Date:

Share post:

আগামী ২০ জুন ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে নামবে ভারত।(ENGvIND) এই সিরিজ দিয়েই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপেও যাত্রা শুরু করবে ভারত। সেই কথা মাথায় রেখেই এবার ভারতীয়-এ(IND-A) দলের হয়ে খেলার সিদ্ধান্ত নিলেন কেএল রাহুল(KL Rahul)। আইপিএলের প্লে অফে পৌঁছতে পারেনি দিল্লি ক্যাপিটালস। হাতে অনেকটাই সময় রয়েছে। সেই সময়টা ইংল্যান্ডের মাটিতেই কাটাতে চাইছেন ভারতীয় দলের এই তারকা ক্রিকেটার। বিশেষ করে ইংল্যান্ডের পিচ এবং পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়াই হয়ত তাঁর প্রধান লক্ষ্য।

এবারের আইপিএলে(IPL) দুরন্ত ফর্মে ছিলেন কেএল রাহুল(KL Rahul)। তাঁর নেতৃত্বে দিল্লি ক্যাপিটালসও বেশ ভাল পারফরম্যান্সই করছিল। যদিও শেষপর্যন্ত হিসাবের বিচারে প্লেঅফের দৌড় থেকে ছিটকে গিয়েছে তারা। টি টোয়েন্টি মোড থেকে এবার টেস্ট মোডে কেএল রাহুল(KL Rahul)। ইংল্যান্ডের(England) বিরুদ্ধে নামার আগে নিজেকে বিশেষভাবে প্রস্তুত করাই এখন প্রধান লক্ষ্য এই তারকা ক্রিকেটারের।

ভারতীয়-এ দল ইতিমধ্যেই ইংল্যান্ডে পৌঁছে গিয়েছে। তাদের সঙ্গেই এবার যোগ দেবেন কেএল রাহুল। তবে প্রথম ম্যাচটা খেলতে পারবেন না কেএল রাহুল। দ্বিতীয় ম্যাচ থেকেই ভারতীয়-এ দলের হয়ে নামবেন। এই মুহূর্তে ভারতীয় দলের অন্যতম অভিজ্ঞ ক্রিকেটার কেএল রাহুল।

ইংল্যান্ডের বিরুদ্ধে তাঁর ওপর দায়িত্বও যে অনেকটা বেশি থাকবে তা বলার অপেক্ষা রাখে না। সমস্ত দিক বিচার করেই এবার ভারতীয়-এ দলের হয়ে খেলার সিদ্ধান্ত এই তারকা ক্রিকেটারের।

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...