Friday, June 26, 2026

অনুব্রত-আইসি-র গালিগালাজের অডিও ভাইরাল! কড়া আইনানুগ ব্যবস্থা পুলিশ

Date:

Share post:

ভাইরাল হওয়া একটি অডিও ক্লিপ ঘিরে ফের চর্চায় বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। ভাইরাল (Viral) হওয়ার অডিও-র সত্যতা যাচাই করেনি বিশ্ববাংলা সংবাদ। অডিও ক্লিপে বোলপুর থানার আইসি-কে অশ্রাব্য-কদার্য ভাষায় গালিগালাজ করতে শোনা যায় অনুব্রত মণ্ডলকে। এর প্রেক্ষিতে আইনানুগ কড়া ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বীরভূমের (Birbhum) পুলিশ সুপার আমনদীপ। তিনি জানান, ইতিমধ্যেই FIR দায়ের করে বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।

অভিযোগ, বুধবার রাতে মদ্যপ অবস্থায় অনুব্রতর (Anubrata Mondal) নাম করে IC লিটন দাসকে ফোন করে কদার্য, ছাপার অযোগ্য ভাষায় গালিগালাজ করা হয়। তাঁর মা ও স্ত্রীকে উদ্দেশ্য করে অশালীন ভাষে প্রয়াগ করা হয়। অডিওটি সোশাল মিডিয়ায় ভাইরাল হয়। ভাইরাল হওয়ার অডিও-র সত্যতা যাচাই করেনি বিশ্ববাংলা সংবাদ।

সূত্রের খবর, ঘটনার সূত্রপাত্র ২৫ মে তৃণমূলের মহামিছিল থেকে। মিছিলে ১৩ হাজার মানুষের জমায়েত হয়েছে বলে পুলিশের তরফে জানানো হয়। কিন্তু অনুব্রতর দাবি ওই মিছিলে কমপক্ষে ২ লক্ষেরও বেশি মানুষ অংশ নেন। এই নিয়েই আইসি-র সঙ্গে সংঘাত।
আরও খবর: বিনা অনুমতিতে মিছিলের চেষ্টা চাকরিহারাদের, শিয়ালদহে জমায়েত সরালো পুলিশ 

এই অডিও-র বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে বলে জানান বীরভূমের এসপি আমনদীপ। তিনি জানান, বীরভূমের এক নেতার আইসিকে ফোন করেন। তিনি আইসিকে মৌখিক অপমান করেন। এই বিষয় কড়া আইনানুগত ব্যবস্থা নেওয়া হবে। কী কী ধারায় অভিযোগ দায়ের করা হচ্ছে সেটা জানানো হবে।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...