Thursday, June 25, 2026

মেহতাবকে নিয়ে এখনও দর কষাকষি চালাচ্ছে মোহনবাগান

Date:

Share post:

মেহতাব সিং কি মোহনবাগানে(MBSG) আসবেন? উত্তরটা এখনও পর্যন্ত হ্যাঁ না হলেও, তাঁর আসার সম্ভাবনা যে একেবারেই নেই তা কিন্তু বলা যায় না। মেহতাব সিংকে(Mehtab Singh) নেওয়ার চেষ্টা এখনও পর্যন্ত চলছে মোহনবাগানের(MBSG) তরফে। এই মুহূর্তে মুম্বই সিটি এফসির সঙ্গে মেহতাব সিংকে(Mehtab Singh) নিয়ে চলছে দর কষাকষি। শেষপর্যন্ত মোহনবাগান শিবিরে এই তারকা ফুটবলারকে দেখা যায় কিনা সেদিকেই তাকিয়ে রয়েছে সকলে।

শোনা যাচ্ছে আসন্ন মরসুমের আগে নিজেদের রক্ষণকে আরও মজবুত করতে চাইছে মোহনবাগান সুপারজায়ান্টস(MBSG)। সেই লক্ষ্যেই মেহতাব সিংয়ের(Mehtab Singh) মতো একজন সেন্টার ব্যাক যে একেবারে যথাযথ তা বলার অপেক্ষা রাখে না। সেই মতো কথাবার্তাও শুরু হয়েছে। কিন্তু সমস্যা একটাই জায়গাতে। আর চা হল মুম্বই সিটি এফসির সঙ্গে মেহতাব সিংয়ের চুক্তি।

তাঁর সঙ্গে এখনও চুক্তি রয়েছে মুম্বই সিটি এফসির। মেহতাবকে আনতে হলে ট্রান্সফার ফি দিতে হবে মোহনবাগান সুপারজায়ান্টসকে। সেখানেই মুম্বই সিটি এফসি যে ট্রান্সফার ফি চাইছে, সেটাই আবার দিতে চাইছে না মোহনবাগান ম্যানেজমেন্ট। শোনা যাচ্ছে অনেকটাই বেশি নাকি ট্রান্সফার ফি চাইছে মুম্বই।

মাঝে শোনা গিয়েছিল মোহনবাগান নাকি হাল ছেড়ে দিয়েছে। কিন্তু এখনও পর্যন্ত তেমনটা কিছুই বলে শোনা যাচ্ছে। এখনও নাকি কথাবার্তা চালিয়ে যাচ্ছে সবুজ-মেরুন ব্রিগেড। চলছে দর কষাকষিও। মোহনবাগান যে ট্রান্সফার ফি দিতে চাইছে, তাতে যদি মুম্বই সিটি এফসি রাজি হয়ে যায় তাহলে মেহতাব সিংকে এবার সবুজ-মেরুন জার্সিতে দেখা যেতেই পারে।

Related articles

‘কোনো রেজিস্টার ছিল না’, ধ্বংসস্তূপে ঠিক কতজন আটকে স্পষ্ট নয় প্রশাসনের কাছেও

তারাতলার নির্মীয়মাণ গুদামে ঠিক কতজন শ্রমিক সেই সময়ে কাজ করছিলেন, সঠিক কোনও হিসাব পাওয়া যাচ্ছে না। ওই গুদামে...

মিলল না স্বস্তি! সুমিতকে আগাম জামিন দিল না হাই কোর্ট

তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banrjee) আপ্তসহায়ক সুমিত রায়কে (Sumit Ray) এখনই আগাম জামিন দিল...

আর জি কর মামলায় CBI-কে ভর্ৎসনা হাই কোর্টের, কী দাবি পরিবারের

আর জি কর হাসপাতালের (RG Kar Case) তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুন মামলায় সিবিআই-এর ভূমিকা নিয়ে ফের অসন্তোষ...

ডুরান্ডের দিনক্ষণ ঘোষণা, কলকাতা লিগে একই গ্রুপে মোহন-ইস্ট

ঢাকে কাঠি পরে গেল নতুন মরশুমের। একইদিনে ডুরান্ড কাপ (Durand Cup)এবং কলকাতা লিগের(CFL) গ্রুপ বিন্যাস হল। একইসঙ্গে সরকারিভাবে...