Monday, April 6, 2026

লিগাল সেলের দায়িত্ব চন্দ্রিমার কাঁধে, ঘোষণা তৃণমূলের

Date:

Share post:

তৃণমূল কংগ্রেসের লিগাল সেলের দায়িত্ব পরিবর্তন। এ বার দলের লিগাল সেলের (legal cell) চেয়ারপার্সন হলেন চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya)। দীর্ঘদিন এর দায়িত্বে ছিলেন মলয় ঘটক। শুক্রবার তৃণমূলের তরফে বিবৃতিতে একথা জানানো হয়েছে। একই সঙ্গে দলের তরফে‌ জানানো হয়েছে, শীঘ্রই পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।

প্রত্যেকটি দলের আইনি বিষয় দেখার জন্য‌ একটি লিগাল সেল থাকে। সেই সেলের (legal cell) তরফেই দলের যাবতীয় আইনি সমস্যা দেখা হয়। রাজ্যের অর্থ প্রতিমন্ত্রীর পাশাপাশি স্বাস্থ্য-সহ একাধিক দফতরের দায়িত্বে রয়েছেন চন্দ্রিমা ভট্টাচার্য। রয়েছেন দলের মহিলা সংগঠনের পদেও। এবার থেকে দলের আইনি বিষয়ও সামলাবেন তিনি।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...