Thursday, March 26, 2026

বাবার চাকরি জীবনের শেষ দিনে আবেগতাড়িত সূর্য

Date:

Share post:

চাকরি জীবনে বাবার শেষ দিন। সেই মুহূর্রতে আরও স্পেশ্যাল করে রাখতে বাবার অফিসে হাজির সূর্যকুমার যাদব(Suryakumar Yadav)। ভাবা অ্যাটমিক রিচার্চ সেন্টারে চাকরি করতেন সূর্যকুমার যাদবের(Suryakumar Yadav) বাবা। সেই চাকরি জীবনের শেষ দিনই বাবার অফিসে উপস্থিত হয়েছিলেন সূর্য। ফেয়ারওয়েল পার্টিটাকে আরও বিশেষ করে তোলারই ভাবনিা ছিল তাঁর মনের মধ্যে। জীবনের এমন একটা দিনে ছেলেকে নিজের পাশে পেয়ে আপ্লুত সূর্যকুমারের বাবা অশোক কুমার(Ashok Kumar)।

এই মুহূর্তে আইপিএল(IPL) চলছে। এই শুক্রবারই আইপিএলের দ্বিতীয় প্লেঅফে নামবে মুম্বই ইন্ডিয়ান্স(MI)। সেই ম্যাচে নামার আগের দিনই বাবার অফিসে পৌঁছে গিয়েছিলেন সূর্যকুমার যাদব। বাবার জীবনের এমন একটা বিশেষ দিনের স্বাক্ষী হিসাবে থাকতে চেয়েছিলেন তিনি। আর সেই ছবি সোশ্যাল মিডিয়াতে দেখার পর থেকেই উচ্ছ্বসিত নেটিজেনরা।

এমন পরিস্থিতিতে আবেগতাড়িতও সূর্যকুমার যাদব। তিনি জানিয়েছেন, সুপার ম্যানের মতো বাবা সবসময় আমাকে আগলেছে, উজ্জীবিত করেছেন। আমাকে সবসময় শিখিয়েছেন কেমনভাবে বাঁচতে হবে, আনন্দে থাকতে হবে। বাবা হল আমার কাছে সেই সুপারম্যান, যিনি সবসময় আমার পাশে থেকেছেন।

এবারের আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্স যেমন অসাধারণভাবে ঘুরে দাঁড়িয়েছে, তেমনই দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছেন সূর্যকুমার যাদবও। প্লেঅফেও যে সূর্য মুম্বই ইন্ডিয়ান্সের অন্যতম প্রধান ভরসা তা বলার অপেক্ষা রাখে না। তার আগেই সূর্যর এই ছবি সকলের মন জিতে নিয়েছে।

Related articles

পশ্চিম এশিয়া নিয়ে সর্বদল বৈঠক: উত্তর এড়ালো কেন্দ্রের সরকার, যোগ দিল না তৃণমূল

পশ্চিম এশিয়ার যুদ্ধে জ্বালানি সংকটে গোটা বিশ্ব। ভারতে তার প্রভাব নিয়ে সংসদে বক্তৃতা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে...

বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ, আর বিক্ষোভ শুরু: এবার চন্দননগর

অনেক ভেবেচিন্তে তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি। তাও সেখানে সম্পূর্ণ করতে পারেনি ২৯৪ আসনের তালিকা। আর সেই...

এবার ভোটে জিতুক তৃণমূল! চাইছেন কংগ্রেস নেত্রী রেনুকা চৌধুরী

কংগ্রেস নেত্রী রেনুকা চৌধুরী বুধবার স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, বাংলার বিধানসভা ভোটে বিজেপিকে পর্যুদস্ত করে তৃণমূল কংগ্রেস জয়লাভ...

লোডশেডিং করেও লাভ হবে না: নন্দীগ্রামে এবার জিতবে ভূমিপুত্র

মণীশ কীর্তনিয়া ২০২১-এর নন্দীগ্রাম। বয়ালের বুথে ভাঙা পা নিয়ে হুইলচেয়ারে ঢুকছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ তার কাছে খবর ছিল সেখানে...