Thursday, June 4, 2026

সিকিমে ভয়াবহ দুর্ঘটনা, হাজার ফুট নীচে পড়ল পর্যটক বোঝাই গাড়ি!

Date:

Share post:

ভোর রাতে সিকিমে দুর্ঘটনার কবলে পর্যটক বোঝাই গাড়ি। শুক্রবার সকালে উত্তর সিকিম থেকে ১১ জন পর্যটককে নিয়ে শিলিগুড়ির দিকে ফিরছিল গাড়িটি। পাহাড়ে টানা বৃষ্টি চলছে রাস্তায় নামছে ধস। ধস প্রবণ রাস্তা দিয়ে চুংথাং-মুনসিথাং পর্যন্ত গাড়িটি পৌঁছলে এরপর নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে ১০০০ ফুট নীচে তিস্তার জলে পড়ে যায়। এখনও পর্যন্ত দু’জনকে উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে এবং অন্যজনকে সিকিমের নিকটবর্তী স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, তাঁর প্রাথমিক চিকিৎসা চলছে।

৯ জনের খোঁজ চালাচ্ছে বিপর্যয় মোকাবিলার টিম। এসপি মাঙ্গান সোনাম দেচচু জানিয়েছেন, দুর্ঘটনার সময় গাড়িটিতে ১১ জন যাত্রী ছিলেন। অত্যন্ত কঠিন পরিস্থিতিতে এসডিপিও চুংথাং, ভারতীয় সেনাবাহিনী, ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশ (আইটিবিপি), রাজ্য পুলিশ এবং জেলা প্রশাসনের নেতৃত্বে পুলিশ অভিযান চালায়।ঘটনার পর পর্যটকদের উদ্ধারকাজ শুরু করেছে ইন্দো টিবেটিয়ান বর্ডার পুলিশ ( ITBP) ও সিকিম পুলিশ প্রশাসন এ ছাড়াও পর্যটকদের উদ্ধার কার্যে হাত লাগান এলাকার স্থানীয় বাসিন্দারা। সূত্র মারফত জানা গিয়েছে, গাড়িতে থাকা সকল পর্যটকই ওড়িশা এবং কলকাতার।

 

Related articles

‘তৃণমূল মানেই মমতা’, দলবিরোধীদের কড়া ভাষায় তোপ বিধায়ক কুণালের 

তৃণমূল মানেই মমতা বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায় মানেই তৃণমূল, এই সত্য গোটা বিশ্ব জানে। কিন্তু তা সত্ত্বেও ইদানীং...

স্বর্ণ ব্যবসায়ী খুনে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ আদালতের 

স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলায় মূল অভিযুক্ত প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কেন এতদিনেও...

গৌরী স্প্র্যাটের সঙ্গে বৈবাহিক জীবন শুরু আমিরের?

ফের সংবাদ শিরোনামে আমির খানকে ব্যক্তিগত জীবন! গৌরী স্প্র্যাটের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে গুঞ্জন নতুন নয় একেবারেই, কিন্তু...

কালীঘাটে অভিষেকের দরজায় ইডি, শিক্ষক নিয়োগ মামলায় ১৫ জুন তলব

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নতুন করে তৎপরতা বাড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বুধবার বিকেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...