Wednesday, June 24, 2026

বঙ্গে ঢুকল বর্ষা! সময়ের আগে উত্তরে বৃষ্টির মরশুম, দক্ষিণে নিম্নচাপ

Date:

Share post:

উত্তরবঙ্গে (North Bengal) বর্ষার বৃষ্টি, দক্ষিণবঙ্গে (South Bengal) নিম্নচাপের দুর্যোগ।ফুঁসছে সমুদ্র, বৃষ্টি আর অমাবস্যার কোটালে জেরে চিন্তায় সুন্দরবন। উপকূলবর্তী এলাকায় বাড়তি সতর্কতা রাজ্য প্রশাসনের। আগামী দুদিন মৎস্যজীবীদের সাগরে যেতে নিষেধ করা হয়েছে। বৃহস্পতিবার উত্তরবঙ্গে ঢুকে পড়েছে মৌসুমি বায়ু। নিম্নচাপের কারণে শুক্রবারও ভারী (Rain) বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। আলিপুর আবহাওয়া দফতরের (Alipore Weather Department) তরফে কলকাতায় আজ আলাদা করে কোনও সতর্কতা জারি করা হয়নি। দুই ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদে ঝোড়ো হাওয়ার সঙ্গে ভারী বৃষ্টি হতে পারে।

জুন মাসের প্রথম সপ্তাহের পরিবর্তে মে মাসের শেষেই বর্ষার আগমন বঙ্গে। উত্তরের পাঁচ জেলাতে আজ থেকে বৃষ্টির বেগ বাড়বে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে শুক্রবার ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। হাওয়া অফিসের (Weather Department) পূর্বাভাস অনুযায়ী দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এবং কালিম্পঙে শনিবার পর্যন্ত টানা ঝড়বৃষ্টি চলবে। দার্জিলিং এবং কালিম্পঙে ভারী বৃষ্টি হতে পারে রবিবারও। IMD জানাচ্ছে, নিম্নচাপ অনেকটা দুর্বল হয়ে আপাতত মেঘালয় লাগোয়া হিমালয়ে অবস্থান করছে। এর জেরে উত্তরবঙ্গের কোচবিহার, আলিপুরদুয়ার, অসম, মেঘালয়ে ভারী বৃষ্টি। বিক্ষিপ্ত বৃষ্টির মাঝে কলকাতা-সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের আকাশ শুক্রবার দুপুরের পর থেকে পরিষ্কার হতে শুরু করবে।তবে এখনই গরম কমছে না, সারাদিন ধরেই গুমোট আর্দ্র অস্বস্তিকর পরিস্থিতি বজায় থাকবে বলে মনে করছেন আবহবিদরা।

Related articles

বুধ বিকেলেও কলকাতায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা? জেনে নিন বঙ্গের আবহাওয়ার আপডেট

একটানা দাবদাহের পর আষাড় মাসের শুরু থেকেই ঝড় বৃষ্টিতে পারদ কিছুটা নেমেছে। বিগত কয়েকদিন ধরেইব উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণেও...

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...