Friday, April 3, 2026

অন্ধকারে দাঁতালের হামলা! নবজাতকসহ একই পরিবারের তিনজনের মৃত্যু

Date:

Share post:

বুনো দাঁতালের হানায় সদ্যোজাত শিশু-সহ একই পরিবারের তিনজনের মর্মান্তিক মৃত্যু ফালাকাটার (Falakata) কুঞ্জনগরে। ঘটনায় প্রবল বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। একসঙ্গে তিনজনের মৃত্যুতে একদিকে এলাকায় শোকের ছায়া। অন্যদিকে বন দফতরের (forest department) সচেতনতা প্রচার শুরু।

শুক্রবার গভীর রাতের ঘটনা। আলিপুরদুয়ারের কুঞ্জনগরের সভাপতি মোড় এলাকায় ঝড়-বৃষ্টির কারণে তখন এলাকায় লোডশেডিং চলছিল। কিছুদিন ধরেই এলাকায় গরুচুরি হচ্ছিল। মধ্য রাতে ঘরের বাইরে বিকট আওয়াজ শুনে বাড়ির মালিক মনোজ দাস ভাবেন, বাড়িতে হয়তো গরুচোর ঢুকেছে। তিনি ঘর থেকে বেরিয়ে আসেন দেখতে। কিন্তু অন্ধকারে কিছু বুঝে ওঠার আগেই উঠোনে দাঁড়িয়ে-থাকা দাঁতাল হাতি (tusker) তাঁকে আক্রমণ করে। ঘুমের মধ্যে হঠাৎ ছেলের চিৎকার শুনে মনোজের মা মাখনরানি (৬৫) তাঁর সঙ্গে শুয়ে থাকা এক মাসের নাতনিকে কোলে নিয়ে ঘরের বাইরে আসেন। উঠোনে থাকা দাঁতালটি তাঁকেও পিষে দেয়।

সবথেকে মর্মান্তিক পরিণতি কোলের শিশুটির হয়। ঠাকুমার কোল থেকে ছিটকে পড়ে মৃত্যু হয় ৩৬ দিনের শিশুকন্যা মানসীর। পৃথিবীর নির্মমতা বুঝে ওঠার আগেই দাঁতালের (tusker) হামলায় প্রাণ দিতে হল নবজাতককে। তাঁদের চিৎকার শুনে পড়শিরা বেরিয়ে এলেও শেষরক্ষা হয়নি। ঘটনাস্থলেই মৃত্যু হয় তিনজনের। শনিবার সকালে বাসিন্দারা রাস্তায় টায়ার জ্বালিয়ে ও বাঁশ ফেলে দফায় দফায় পথ অবরোধ করেন। দুপুরে পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয়। বন দফতর (forest department) সূত্রে জানা গিয়েছে, নিয়ম অনুযায়ী ক্ষতিপূরণ পাবে ওই পরিবার।

Related articles

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...