Friday, June 26, 2026

হাজিরা এড়াতেই পুলিশি নোটিশ: রবিবার ফের তলব অনুব্রতকে

Date:

Share post:

বেনিয়মে কোনও রেয়াত নয়। প্রশাসনের কাজে বাধা যাঁরা দেবেন তাঁদের বিরুদ্ধেই কড়া পদক্ষেপের বার্তা দিয়েছিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) ক্ষেত্রেও তার ব্যতিক্রম হল না। পুলিশের নির্দেশে থানায় হাজিরা না দিয়েও রেহাই মিলল না। ফের ২৪ ঘণ্টার মধ্যে হাজিরার নির্দেশ দেওয়া হল বোলপুর (Bolpur) পুলিশের তরফে।

বোলপুর থানার আইসিকে কুকথার ঘটনা প্রকাশ্যে আসতেই অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে তদন্ত শুরু করে বীরভূম পুলিশ। ভারতীয় ন্যায় সংহিতার (BNS) ৭৫ (যৌন হয়রানি), ১৩২ (সরকারি কর্মীকে হুমকি), ২২৪ (সরকারি কর্মীকে মারার হুমকি), ৩৫১ (অপরাধমূলক ভয় দেখানো) অনুযায়ী তার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। সেই মামলার সাপেক্ষে শনিবার বেলা ১১টায় বোলপুর এসডিপিও (SDPO) অফিসে হাজিরার নির্দেশ দেওয়া হয় অনুব্রতকে।

তবে শনিবার হাজিরা এড়িয়েছেন অনুব্রত। তাঁর হয়ে তাঁর আইনজীবীরা এসডিপিও (SDPO) অফিসে হাজিরা দেন শনিবার। এবং আইনজীবীরা জানান, তিনি সময় চান। আইনজীবীদের সঙ্গে পরামর্শ করে তিনি হাজিরা দেবেন থানায়। সেক্ষেত্রে সোমবার সকালে হাজিরা দেওয়ার আবেদন জানান তিনি।

অনুব্রতর আবেদন পত্রপাঠ নাকচ করে দিয়েছে বোলপুর থানা। আইনজীবীরা পৌঁছাতেই পুলিশের তরফ থেকে জানানো হয়, সোমবার পর্যন্ত তাঁকে সময় দেওয়া হবে না। রবিবার ফের ১১টায় অনুব্রতকে (Anubrata Mondal) তলব করা হয়। সেক্ষেত্রে অনুব্রতর গ্রেফতারির আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না বলে দাবি বীরভূমের রাজনীতিকদের। সোমবার আগাম জামিনের আবেদন করার পন্থা নিয়েছিলেন অনুব্রত, এমনটাও মনে করা হচ্ছে। সেই জন্যই সোমবার পর্যন্ত হাজিরার সময় বাড়ানোর আবেদন করেছিলেন তিনি।

Related articles

শুক্রের সকালে ঝলমলে আবহাওয়া, বেলা বাড়তেই দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের

ভরা বর্ষার মরশুমে (Monsoon Weather) শুক্রবার দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস...

তারাতলার গোডাউন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫, উদ্ধারকাজে হাত লাগালো ভারতীয় রেল

তারাতলার নির্মীয়মান গোডাউনের (Taratala Godown Collapse) ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রায় ৪৪ ঘণ্টার বেশি সময় অতিক্রান্ত, এখনও চলছে...

দাম বাড়তে চলেছে পাউরুটির! বড় সিদ্ধান্তের পথে একাধিক বেকারি সংস্থা

জ্বালানির দাম বৃদ্ধিতে সরাসরি প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনযাত্রায়। এবার প্রভাব পড়তে পারে প্রাতরাশের মেনুতেও। কারণ মধ্যবিত্তের প্রিয়...

ড্রোন -নাইট ভিশন ক্যামেরায় তারাতলা গোডাউনে উদ্ধারকাজ সেনার

ভারী বৃষ্টির দুর্যোগে জেরে বৃহস্পতিবার দুপুরের পর দফায় দফায় থমকে যায় তারাতলার গোডাউনের উদ্ধারকাজ (Taratala Rescue Operation)। রাতেও...