Monday, June 8, 2026

দেশে বাড়ছে কোভিড, সক্রিয় রোগীর সংখ্যা প্রায় ৩ হাজার ছুঁইছুঁই!

Date:

Share post:

দেশজুড়ে বাড়ছে কোভিড ১৯ (Covid 19) আক্রান্ত রোগীর সংখ্যা। কেরালা, মহারাষ্ট্র এবং দিল্লিতে লাফিয়ে বাড়ছে সক্রিয় রোগীর সংখ্যা (Active Case)। কেন্দ্রের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী পাঁচ দিনে প্রায় ১৭০০ মানুষ নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছেন। পরিস্থিতির দিকে নজর রাখছে স্বাস্থ্য মন্ত্রক (Union Health Ministry)।

সরকারি পরিসংখ্যান বলছে,কেরালায় সক্রিয় রোগী রয়েছেন ১,১১৪ জন। মহারাষ্ট্রে ৪২৪। দিল্লিতে অ্যাক্টিভ কেস ২৯৪ এবং গুজরাটে ২২৩ জন আক্রান্ত হয়েছেন। এই মুহূর্তে দেশে মোট কোভিড আক্রান্ত রোগীর সংখ্যা ২৭১০। বাংলায় আক্রান্ত হয়েছেন ১১৬ জন। বিশেষজ্ঞরা বলছেন ভাইরাসের এই নতুন রূপ খুব একটা প্রাণঘাতী নয়। তবে এক মাসে দেশের সাত জনের মৃত্যুতে উদ্বেগ বাড়ছে। চিকিৎসকদের একাংশ মনে করছেন, পরিস্থিতি যদি আরও গুরুতর হয় তাহলে সেক্ষেত্রে পুরনো করোনা বিধি ফেরানো হতে পারে। সরকারি তরফে বারবার করে বলা হয়েছে অযথা আতঙ্কিত হওয়ার কিছু নেই। জনবহুল এলাকায় মাস্ক ব্যবহারের পাশাপাশি বয়স্ক ও ক্রনিক রোগীদের বাড়তি সতর্কতা অবলম্বন করা দরকার।

 

Related articles

বিশাখাপত্তনমে ইস্পাত প্ল্যান্টে অগ্নিকাণ্ড! গলিত লোহা ছিটকে মৃত ৫ শ্রমিক 

অন্ধ্রপ্রদেশের আনাকাপল্লী জেলার বিশাখাপত্তনম ইস্পাত কারখানায় (ভিএসপি) অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত পাঁচজন শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যায় স্টিল মেল্ট...

বৈভবের প্রশংসায় পঞ্চমুখ কঙ্গনা 

ভারতীয় ক্রিকেটে দেশজুড়ে উত্তেজনার সৃষ্টি করেছে মাত্র ১৫ বছর বয়সী এক কিশোর, বৈভব সূর্যবংশী। ভারতীয় টি-টোয়েন্টি দলে ডাক...

বিদ্রোহী সাংসদের বৈঠকের মধুরেণ সমাপয়েৎ! শতাব্দীর বাড়ির চা-চক্রে হাজির মুখ্যমন্ত্রী

দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রীর ভূপেন্দ্র যাদবের বাড়িতে বিদ্রোহী সাংসদের বৈঠকের মধুরেণ সমাপয়েৎ চারবারের তৃণমূল (TMC) সাংসদ শতাব্দী রায়ের (Shatabdi...

‘বন্ধু’ আমেরিকার হামলায় ২৪ ভারতীয় নাবিকের প্রাণনাশের আশঙ্কা!

ওমান উপকূলের কাছে একটি পণ্যবাহী আন্তর্জাতিক জাহাজে মার্কিন নৌসেনার আচমকা হামলায় চাঞ্চল্য ছড়ালো। মাদাগাস্কারের ওই জাহাজটিতে মোট ২৪...