Saturday, June 20, 2026

অঝোর বৃষ্টিতে বিপর্যস্ত উত্তর সিকিম!তিস্তায় বাড়ছে জলস্তর, সতর্কতা জারি প্রশাসনের

Date:

Share post:

দুর্যোগ বাড়ছে উত্তর সিকিমে (North Sikkim)। রাতভর বৃষ্টির দাপটে চুংথাংয়ের রাস্তা বেহাল, ব্যাহত হয়েছে সড়ক যোগাযোগ ব্যবস্থা। পর্যটকদের নিরাপত্তার কথা ভেবে মঙ্গন জেলা প্রশাসন শনিবার নর্থ সিকিমমুখী সব পর্যটক গাড়ির পারমিট বন্ধ রেখেছে। ফিদাংয়ে তিস্তার (Teesta) জলস্তর বাড়ছে।নদী তীরবর্তী অঞ্চলে প্রশাসনের তরফে কড়া সতর্কতা জারি করা হয়েছে।

একটানা বৃষ্টি আর ধসে লাচেন, লাচুং যাওয়ার রাস্তা অবরুদ্ধ। সমস্যায় পড়েছেন পর্যটকরা। এদিন সকাল থেকে সাংকালাং, সিংতাম, মঙ্গনের সংযোগস্থলে তিস্তার প্রবল জলোচ্ছ্বাস দেখা গেছে।বিপজ্জনক পরিস্থিতি তৈরি হওয়ায় আজ পর্যটকরা বুকিং থাকা সত্ত্বেও উত্তর সিকিমে প্রবেশ করতে পারবেন না।পরিস্থিতির উপর নজর রাখছে কালিম্পং জেলা প্রশাসন। অন্যদিকে উত্তরবঙ্গের জলপাইগুড়িতে সকাল থেকে ঝড় বৃষ্টির দুর্যোগ শুরু হয়েছে। ঝড়ের দাপটে হলদিবাড়ি বিন্নাগুড়ি রাজ্য সড়কে বিপত্তি। গাড়ির উপর গাছ পড়ে জখম ২। তাঁদের চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...