Saturday, April 4, 2026

সাতসকালে মহিলার কাটা মুন্ডু হাতে বাসন্তীর রাস্তায় দেওর!

Date:

Share post:

শনিবারে সকালে হাড়হিম করা দৃশ্যে চমকে উঠল দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী (Basanti, South 24 Parganas)। কেউ ভয়ে জড়োসড়ো, কেউ আবার ছুটে পালালেন।কেন? সাতসকালে বাসন্তীর কাছে ৬ নম্বর ভরতগড়ের রাস্তায় একসাথে চপার, অন্য হাতে এক মহিলার কাটা মুন্ডু নিয়ে রাস্তা দিয়ে নির্লিপ্তভাবে হেঁটে চলেছেন এক ব্যক্তি। মৃত মহিলা সম্পর্কে ওই ব্যক্তির বৌদি বলে জানা গেছে। মৃতার নাম সখি মণ্ডল। অভিযুক্ত দেওরকে গ্রেফতার করেছে পুলিশ।

বাসন্তী থানার পুলিশের (Bssanti Police) তরফে জানা গেছে, চপার দিয়ে খুন করে মহিলার ধড় থেকে মুণ্ডু আলাদা করে ফেলেন দেওর। তারপর সেই রক্তাক্ত মাথা নিয়েই প্রায় ৮-১০ কিলোমিটার রাস্তা হেঁটে সোজা থানায় চলে যান। অভিযুক্তের নাম বিমল মণ্ডল। তাঁর মানসিক অবস্থা কেমন তা বোঝার চেষ্টা চলছে। প্রাথমিক অনুমান আম নিয়ে বিবাদের জেরেই খুন। শুক্রবার রাতে আম পাড়াকে কেন্দ্র করে দেওর বৌদির মধ্যে বচসা হয়। এরপর শনিবার সকালে এই নৃশংস কাণ্ড । তদন্ত শুরু হয়েছে।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...