Sunday, April 5, 2026

বিধ্বংসী রোহিত, ফাইনালের থেকে একধাপ দূরে মুম্বই ইন্ডিয়ান্স

Date:

Share post:

রোহিত শর্মা(Rohit Sharma)-জনি বেয়ারস্টোর(Jonny Bairstow) ইনিংসটাই রাস্তাটা তৈরি করে দিয়েছিল। এরপর জসপ্রীত বুমরার(Jasprit Bumrah) মোক্ষম সময়ে ওয়াশংটন সুন্দরে সাজঘরে ফেরানো। ফাইনালের থেকে আর মাত্র একধাপ দূরে দাঁড়িয়ে মুম্বই ইন্ডিয়ান্স(MI)। গুজরাট টাইটান্সের(GT) ঘরের মাঠে শুভমন গিলদের(Shubman Gill) বিরুদ্ধে ২০ রানে ম্যাচ জয় মুম্বই ইন্ডিয়ান্সের। জবাবে লড়াইটা গুজরাট ভাল করলেও শেষরক্ষা করতে পারল না। ঘরের মাঠে হতাশ হয়েই মাঠ ছাড়তে হল শুভমন গিলদের।

টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত মুম্বই ইন্ডিয়ান্সের(MI)। শুরুতে রোহিত শর্মার(Rohit Sharma) দুটো ক্যাচ ফস্কেছিল গুজরাট টাইটান্স। তারই খেসারত দিতে হল এদিন তাদের। রোহিত(Rohit Sharma) ঝড়ে কার্যত বিধ্বস্ত এদিন গোটা গুজরাট শিবির। ৫০ বলে রোহিত শর্মার ৮১ রানের বিধ্বংসী ইনিংস। ৯টি চার ও ৪টি ছয় হাঁকিয়েছেন তিনি একাই।

সঙ্গে জনি বেয়ারস্টোর ৪৭ রানের যোগ্য সঙ্গত। ২২৮ রান করে মুম্বই ইন্ডিয়ান্স। জবাবে ব্যাটিং করতে নেমে ৩ রানের মধ্যেই ১ উইকেট হারায় গুজরাট টাইটান্স। সেখান থকেই সাই সুদর্শন ও ওয়াশিংটন সুন্দরের একটা পার্টনারশিপ, খানিকটা হলেও ভয় ধরিয়ে দিয়েছিল মুম্বই শিবিরকে। কিন্তু আবারও ত্রাতা সেই জসপ্রীত বুমরাহ। ওয়াশিংটন সুন্দরকে ফিরিয়ে পার্টনারশিপ ভাঙেন তিনি। এরপর সাই সুদর্শনকে গ্লেসন ফেরাতেই কার্যত চিত্রটা পরিস্কার। ২০৮ রানেই থেমে যায় গুজরাট টাইটান্স।

Related articles

ভবানীপুরে ‘খলিস্তানি’ কাঁটায় বিদ্ধ শুভেন্দু! শিখদের রোষে মেজাজ হারিয়ে চাইলেন ক্ষমা

রাজনীতির ময়দানে ‘পাপ’ যে বাপকেও ছাড়ে না, শনিবার ভরদুপুরে খাস ভবানীপুরে তার প্রমাণ পেলেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী।...

তৃণমূলের নালিশের পরেই ব্যবস্থা! পানিহাটির অভিযুক্ত সেক্টর অফিসারকে শোকজ-অপসারণ কমিশনের

মুখে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের বুলি, অথচ কাজের বেলায় চরম পক্ষপাতিত্ব! রাজ্যে নির্বাচন শুরুর আগেই কমিশনের নিরপেক্ষতাকে কার্যত...

সাংসদ থেকে প্রার্থী: ভোটের ময়দানে তৃণমূলের ৪০ ‘স্টার ক্যাম্পেনার’

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম পর্বের জন্য তারকা প্রচারকদের তালিকা প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। শনিবার দলের সোশ্যাল মিডিয়া পেজে...

ভোটের দিন সবেতন ছুটি! নির্দেশ না মানলে সংস্থাকে জরিমানার হুঁশিয়ারি কমিশনের 

আসন্ন বিধানসভা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের স্বার্থে বড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। ভোটের দিন রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি...