Sunday, April 26, 2026

ডেইলি প্যাসেঞ্জারি চালিয়ে যান, ছাব্বিশে মুখ্যমন্ত্রীর শপথ নেবেন মমতাই, শাহকে কটাক্ষ কুণালের

Date:

Share post:

অপারেশন সিন্দুর (Operation Sindoor) নিয়ে নরেন্দ্র মোদির (Narendra Modi) অসৌজন্যের রাজনীতির পর এবার বাংলায় এসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। শনিবার রাতে তিনি কলকাতায় আসেন এরপর রবিবার নেতাজি ইনডোরে বিজেপির রাজনৈতিক সভায় বক্তব্য রাখবেন। তার আগে শাহকে তীব্র কটাক্ষ করলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)। পহেলগাম হামলা (Pahelgam Attack) পরবর্তী পরিস্থিতি নিয়ে বিজেপির ফায়দা তোলার নির্লজ্জ রাজনীতি থেকে বাংলার প্রাপ্য বকেয়া নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে তীব্র আক্রমণ করলেন তৃণমূল (TMC) নেতা।

রবিবার সকালে এক ভিডিও বার্তায় কুণাল বলেন, লড়াইটা যখন আতঙ্কবাদের বিরুদ্ধে, যখন দেশের কথা বহির্বিশ্বকে জানাতে সর্বদলীয় প্রতিনিধি দলে রয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে রাজনীতির উর্ধ্বে গিয়ে দলগতভাবে কেন্দ্রকে সমর্থন করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী, ঠিক তখন রাজ্যে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উদ্দেশ্যপ্রণোদিতভাবে ‘অপারেশন সিন্দুর’ নিয়ে সংকীর্ণ রাজনীতি করেছেন। আর এখানেই তৃণমূলের কড়া আপত্তি রয়েছে। বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বকে কটাক্ষ করার পাশাপাশি দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর সফর ঘিরে কুণালের সাফ বক্তব্য, ‘অপারেশন সিন্দুর’ নিয়ে ফায়দা তোলার অপচেষ্টা করবেন না। এদিন ভিডিওতে যে মূলত তিনটি পয়েন্ট তুলে ধরেন তৃণমূল নেতা তার মধ্যে ছিল বাংলার বকেয়া টাকা ফেরত দেওয়ার কথাও। বছরের পর বছর রাজ্যের প্রাপ্য আটকে রেখেছে কেন্দ্র সরকার। বারবার সরব হয়েছে বাংলার শাসক দল। এবার কেন্দ্রীয় মন্ত্রীকে একহাত দিলেন কুণাল। পাশাপাশি তিনি বলেন, পহেলগাম পরবর্তী সময়ে দেশের স্বার্থে রাজনৈতিক মতভেদের ঊর্ধ্বে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) যে সৌজন্য দেখিয়েছেন বিজেপিরও উচিত সেই একই কাজ করা। ছাব্বিশের বিধানসভা নির্বাচনের (Assembly election) আগে বিজেপি ডেইলি প্যাসেঞ্জারি শুরু হয়ে গেছে। ২০২১ বা ২০২৪ এর মতো এবারেও বঙ্গ বিজেপির উপর আস্থা না রাখতে পেরে, দিল্লির নেতাদের রাজ্যে এসে গোষ্ঠীদ্বন্দ্বে জর্জরিত পদ্মদলকে সামাল দেওয়ার চেষ্টা করতে হচ্ছে। কুণাল কটাক্ষ করে বলেন, ‘আপনারা ডেইলি প্যাসেঞ্জারি চালিয়ে যান কিন্তু ছাব্বিশে চতুর্থ বারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন মমতাই।’ আগের বারের থেকেও আগামী নির্বাচনে তৃণমূলের আসন সংখ্যা আরও বাড়বে বলেও দাবি করেছেন শাসকদলের রাজ্য সাধারণ সম্পাদক।

Related articles

দ্বিতীয়দফায় কর্মী সঙ্কট? প্রথম দফার কেন্দ্রীয় সরকারি কর্মচারীদেরই ফের থাকার নির্দেশ কমিশনের

প্রথম পর্যায়ে ভোট হয়েছে ১৫২টি কেন্দ্রে। দ্বিতীয় দফায় সংখ্যাটা কিছুটা কম- ১৪২। তা সত্ত্বেও কর্মী সঙ্কটে ভুগছে নির্বাচন...

IPL: পন্থদের বিরুদ্ধে পাথিরানার অভিষেক! জেনে নিন নাইটদের সম্ভাব্য প্রথম একাদশ

আজ লখনউ সুপার জায়েন্টের বিরুদ্ধে নামছে কলকাতা নাইট রাইডার্স(KKR)। কেকেআরের কাছে এই ম্যাচ বদলারও। ইডেনে শেষ সাক্ষাতে মুকুল...

এলাকায় বাইক বাহিনী! পুলিশ-প্রশাসনকে পদক্ষেপের নির্দেশ কমিশনের, কটাক্ষ তৃণমূলের

বাইক থেকে 'জয় বাংলা' স্লোগান দেওয়া হচ্ছে এই ভিডিও পোস্ট করে পুলিশ-প্রশাসনকে কড়া ব্যবস্থা নিতে বলল নির্বাচন কমিশন...

রবিবার সকালে আকাশের মুখ ভার, দুপুরের পরেই ঝড়বৃষ্টির পূর্বাভাস!

প্রবল গরম থেকে সাময়িক স্বস্তি মিলবে কি, সকালে আকাশের চেহারা দেখে ঠিক এমন প্রশ্নই ঘোরাফেরা করছে দক্ষিণবঙ্গবাসীর মনে।...