Sunday, April 5, 2026

বিরাটের আইকনিক ১৮ নম্বর জার্সি মুকেশের গায়ে, শুরু বিতর্ক

Date:

Share post:

ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলছে ভারতীয়-এ দল। সেখানেই হঠাৎ বিতর্ক। বিরাট কোহলির(Virat Kohli) আইকনিক ১৮ নম্বর জার্সি পরে মাঠে নেমেছেন মুকেশ কুমার(Mukesh Kumar)। আর তাতেই দেখা গিয়েছে বিপত্তি। আন অফিশিয়াল টেস্ট হলেও বিরাট কোহলির জার্সি পরেই মাঠে নেমে গেলেন অন্য ক্রিকেটার। তাতেই সোশ্যাল মিডিয়া জুড়ে জোর বিতর্ক।

এতদিন ৪৯ নম্বর জার্সি পরে মাঠে নামতেন মুকেশ কুমার(Mukesh Kumar)। কিন্তু রবিবার যখন মুকেশ মাঠে নামে সেই সময় তাঁর গায়ের জার্সি নম্বর ১৮। এতেই এখন ভারতীয় ক্রিকেট মহল জুড়ে শুরু হয়েছে জোর জল্পনা। বিরাট কোহলির(Virat Kohli) মতো ক্রিকেটার যে জার্সি পরেছেন, সেই জার্সি কেন এত সহজেই কাউকে তুলে দেওয়া হচ্ছে। অনেকে তো আবার বিরাট কোহলির আইকনিক এই ১৮ নম্বর টেস্ট জার্সিকে অবসর দেওয়ার প্রস্তাব দিতে শুরু করেছে।

কয়েকদিন আগেই হঠাৎ করে টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন বিরাট কোহলি। তাঁর এমন সিদ্ধান্ত নিয়ে ক্রিকেট মহলে মিশ্র প্রতিক্রিয়া। অনেকে তো আবার বলতে শুরু করেছে বিরাট কোহলি কেন এখনই অবসর নিয়ে নিলেন। যদিও বিরাট কোহলি এখনও পর্যন্ত সেই বিষয়ে মুখ খোলেননি।

কিন্তু এইটুকু সময়ের মধ্যেই বিরাট কোহলির আইকনিক ১৮ নম্বর টেস্ট জার্সি অন্য ক্রিকেটারের গায়ে! এতে প্রশ্ন ওঠাটাই তো স্বাভাবিক। সোশ্যাল মিডিয়া জুড়ে শুরু হয়ে গিয়েছে জোর জল্পনা। প্রশ্নও উঠতে শুরু করেছে। বিরাট অবসর নেওয়ার পরই কেন এমন সিদ্ধান্ত, সেটাই বুঝতে পারছেন না সকলে। যদিও শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার।

Related articles

ভবানীপুরে ‘খলিস্তানি’ কাঁটায় বিদ্ধ শুভেন্দু! শিখদের রোষে মেজাজ হারিয়ে চাইলেন ক্ষমা

রাজনীতির ময়দানে ‘পাপ’ যে বাপকেও ছাড়ে না, শনিবার ভরদুপুরে খাস ভবানীপুরে তার প্রমাণ পেলেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী।...

তৃণমূলের নালিশের পরেই ব্যবস্থা! পানিহাটির অভিযুক্ত সেক্টর অফিসারকে শোকজ-অপসারণ কমিশনের

মুখে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের বুলি, অথচ কাজের বেলায় চরম পক্ষপাতিত্ব! রাজ্যে নির্বাচন শুরুর আগেই কমিশনের নিরপেক্ষতাকে কার্যত...

সাংসদ থেকে প্রার্থী: ভোটের ময়দানে তৃণমূলের ৪০ ‘স্টার ক্যাম্পেনার’

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম পর্বের জন্য তারকা প্রচারকদের তালিকা প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। শনিবার দলের সোশ্যাল মিডিয়া পেজে...

ভোটের দিন সবেতন ছুটি! নির্দেশ না মানলে সংস্থাকে জরিমানার হুঁশিয়ারি কমিশনের 

আসন্ন বিধানসভা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের স্বার্থে বড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। ভোটের দিন রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি...