Wednesday, April 8, 2026

প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগ পিএসজির, উচ্ছ্বাসে ভাসল ফুটবলাররা

Date:

Share post:

ইতিহাস তৈরি করল প্যারি সাঁজা(PSG)। প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগ(Champions League) চ্যাম্পিয়ন ফ্রান্সের এই ক্লাবটি। ফাইনালে ইন্টার মিলানের(Inter Milan) মুখোমুখি হয়েছিল প্যারি সাঁজা(PSG)। সেখানে প্যারি সাঁজার সামনে মাথা তুলে দাঁড়াতেই পারল না ইন্টার মিলান। ৫-০ গোলে হারিয়ে প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগ চ্যাম্পিয়নের ট্রফি হাতে তুলল লুই এনরিকের দল। এমবাপ্পেহীন পিএসজিকে(PSG) নিয়ে নানান কথাবার্তা চলছিলই। আপাতত সেসবই বন্ধ।

এবারের চ্যাম্পিয়ন্স লিগ(Champions League) জেতার সঙ্গেই এক নতুন রেকর্ডও গড়ল তারা। কোনও ফরাসি ক্লাব হিসাবে প্রথমবার ট্রেবল করল প্যারি সাঁজা(PSG)। আলিয়াঞ্জ এরিনায় একেবারে নতুন ধরণের চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল। সকলেই এবার নতুন এক চ্যাম্পিয়নকে দেখতে চেয়েছিল। লুই এনরিকের হাত ধরে সেটাই হল। জার্মানির মাটিতে কার্যত ইন্টার মিলানকে নিয়ে একেবারে ছেলেখেলা করল প্যারি সাঁজা।

এদিন ম্যাচের শুরু থেকেই বিধ্বংসী মেজাজে ছিল পিএসজি। ম্যাচের ১২ মিনিটে প্রথম গোল হাকিমির। ইন্টার ঘুরে দাঁড়ানোর আগেই ডেজায়ার ডৌয়ের গোল। তখন থেকেই ম্যাচের রাশ ছিল প্যারি সাঁজার হাতে। ইন্টার মিলান কয়েকটা পাল্টা আক্রমণ করেছিল ঠিকই, কিন্তু প্যারি সাজার জালে বল জড়ানোর জন্য তা যথেষ্ট ছিল না।

বিরতির পর ফের ডেজায়ার ডৌয়ের গোল। এরপর একে একে ভারাতসখেলিয়া এবং সেমি মাইলুর গোলে পাঁচ গোলের বৃত্ত সম্পূর্ণ। তখন শুধুই রেফারির ম্যাচ শেষের বাঁশি বাজানোর অপেক্ষা। বাঁশি বাজতে মাঠেই শুরু হয়ে উল্লাস। প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগ জিতে পিএসজির ফুটবলাররা তখন আবেগতাড়িত।

Related articles

আপনারা কি বড় নেতা হয়ে গেছেন? আরামবাগের সভায় কাদের বললেন তৃণমূল সুপ্রিমো

"আমি যদি শুনতে পারি আপনারা কি বড় নেতা হয়ে গেছেন যে শুনবেন না? শুনতে আপনাদের হবে, আপনারা বাধ্য!"-...

অপরিবর্তিত রেপো রেট, যুদ্ধবিরতি ঘোষণা হতেই রকেট গতি সেনসেক্সে!

বর্তমানে রেপো রেট ৫.২৫%। তিন দিনের বৈঠক শেষেও রেটে কোনও পরিবর্তন করলো না রিজার্ভ ব্যাঙ্ক। বুধবার, ৮ এপ্রিল...

”আদিবাসী লাঞ্ছনা”, প্রকাশ্যে দলিত যুবককে খাওয়ানো হল গোবর! নিন্দায় সরব তৃণমূল কংগ্রেস

ন্যাক্কারজনক ঘটনা বিজেপির(BJP) ওড়িশায় ( Odisha)। গেরুয়া রাজ্যে নারী নির্যাতন, আদিবাসী অত্যাচার, জোর করে জমিয়ে ছিনিয়ে নেওয়া নতুন...

জ্ঞানেশ সাক্ষাতে তৃণমূল সাংসদদের সঙ্গে দুর্ব্যবহার! ডেরেকদের “Get Lost” বললেন কমিশনার

ফের চরম ঔদ্ধত্য ও অভব্যতার পরিচয় দিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (CEC Gyanesh Kumar)। বাংলায় সুষ্ঠু নির্বাচনের...