Wednesday, April 8, 2026

একদিনে জোড়া রেল দুর্ঘটনা রাশিয়ায়! মৃত ৭ আহত ৩০

Date:

Share post:

কোথাও যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত, কোথাও আবার মালগাড়ি সমেত ভেঙে পড়ল সেতু। গত ২৪ ঘণ্টায় রাশিয়ায় জোড়া রেল দুর্ঘটনায় (Two rail accidents in Russia) নাশকতার আশঙ্কা করছে গোয়েন্দা বিভাগ। এখনও পর্যন্ত ৭ জনের মৃত্যুর খবর মিলেছে, আহত অন্তত ৩০। পরিবহন পরিষেবায় অবৈধ হস্তক্ষেপের কেরেও এই দুর্ঘটনা বলে মনে করছে রেল কর্তৃপক্ষ। নাশকতার তত্ত্বও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

শনিবার রাতে রাশিয়ায় ব্রায়ানস্কে সেতুর তলা দিয়ে মস্কো (Moscow) থেকে ক্লিমোভগামী যাত্রীবাহী ট্রেন যাওয়ার সময় আচমটাই ব্রিজের একাংশ ভেঙে পড়ে। সেতুর ভার সহ্য করতে না পেরে ট্রেনটি লাইনচ্যুত হয় এবং ঘটনাস্থলে সাত জনের মৃত্যুর খবর মিলেছে। Baza এবং SHOT টেলিগ্রাম চ্যানেলের দাবি, সেতুগুলি উদ্দেশ্যপ্রণোদিতভাবে উড়িয়ে দেওয়া হয়েছে। রাশিয়ার (Russia) প্রশাসনের সন্দেহের তির ইউক্রেনের দিকে। এই ঘটনার কয়েক ঘণ্টা যেতে না যেতেই রবিবার ফের রেল দুর্ঘটনার খবর। এবার কুরস্ক এলাকায় চলন্ত মালগাড়ি সমেত ভেঙে পড়ল ব্রিজ। রাস্তায় আছড়ে পড়ে মালগাড়ির কিছু অংশ। প্রতিবেদন লেখা পর্যন্ত, হতাহতের কোনও খবর মেলেনি। রাশিয়া -ইউক্রেন সংঘাতের (Russia Ukraine war) আবহে এই দুটি ঘটনাতেই ইউক্রেন যোগ রয়েছে বলে সন্দেহ করছে পুতিনের দেশের গোয়েন্দারা।

Related articles

বদমেজাজি জ্ঞানেশ! বৈঠকে বাদানুবাদ, ‘অপমান’ পর্যবেক্ষককে

জনপ্রতিনিধি থেকে সরকারি আধিকারিকদের প্রতি ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের আচরণ কতটা খারাপ তা স্পষ্ট করে দিয়েছিলেন...

ভোটার তালিকা ফ্রিজ কেন, ভোট দিতে না পারলে ট্রাইবুনাল কীসের? প্রশ্ন তুলে সরব মমতা

ট্রাইব্যুনালে বিচার হওয়ার আগেই কেন ভোটার তালিকা 'ফ্রিজ'? বুধবার, শ্রীরামপুরের নির্বাচনী প্রচারে গিয়ে নির্বাচন কমিশনের (Election Commission) সিদ্ধান্ত...

ভুলের খেসারত! চাপে পড়ে নারীর ক্ষমতায়ন নিয়ে গান বাঁধবেন বাদশা

নিজের নতুন গান 'টাটিরি' (Tatiri Song Controversy) ঘিরে বিতর্কের শেষ নেই বাদশার (Badshah)। গানের কথা ও দৃশ্যায়নে নারীদের...

সভামঞ্চ লাগোয়া জায়গায় বৈদ্যুতিক স্পার্ক! ক্ষুব্ধ মমতা

মমতা বন্দ্যোপাধ্যায়ের শ্রীরামপুরে সভামঞ্চ লাগোয়া জায়গায় আগুন আতঙ্ক। দর্শকাসনে আগুনের ফুলকি (spark) দেখা যায়। স্বাভাবিকভাবেই আতঙ্কিত হয়ে পড়েন...