Sunday, March 22, 2026

পশুদের উপর অত্যাচারের অভিযোগ! ফ্ল্যাট থেকে উদ্ধার ২১ টি পোষ্য

Date:

Share post:

শহরের বুকে আবারও পশুদের উপর অমানবিক আচরণের অভিযোগ। সার্ভে পার্ক এলাকার দু’টি অভিজাত ফ্ল্যাটে অবৈধভাবে আটকে রাখা হয়েছিল ২১টি পোষ্যকে, এমনই অভিযোগ উঠেছে এক পশুপ্রেমী সংস্থার পক্ষ থেকে। অভিযোগের ভিত্তিতে সার্ভে পার্ক থানার পুলিশ দুই ফ্ল্যাটে অভিযান চালিয়ে উদ্ধার করেছে ১৪টি কুকুর ও ৭টি বিড়াল।

ওই পশুপ্রেমী সংস্থার কর্ণধার দোলা সরকার জানান, ফ্ল্যাট দু’টি থেকে উদ্ধার হওয়া পশুগুলির মধ্যে রয়েছে দেশি কুকুর, স্পিটজ, পাগ, পমেরিয়ান ও বিরল প্রজাতির পার্সিয়ান বিড়ালও। এক পশুপ্রেমীর কথায়, “এই পশুগুলিকে চরম অবহেলায়, অস্বাস্থ্যকর পরিবেশে বন্দি করে রাখা হয়েছিল। এটা স্পষ্টতই প্রাণীদের উপর নিষ্ঠুরতা।”

পুলিশ জানিয়েছে, একাধিক অভিযোগ পেয়ে অভিযান চালানো হয়। সন্তোষপুরের এক ফ্ল্যাটে দুর্গন্ধের মধ্যে খাঁচাবন্দি অবস্থা থেকে উদ্ধার হয় ৬টি কুকুর ও ৫টি বিড়াল। অভিযুক্ত দম্পতির কাছে কোনও টিকাকরণের নথি পাওয়া যায়নি। এর পাশাপাশি পশুপ্রেমীদের উপর হামলা, হুমকির অভিযোগও উঠেছে।

এরপর সার্ভে পার্কের আরেকটি ফ্ল্যাটে আরও ৮টি কুকুর ও ২টি বিড়াল উদ্ধার হয়। ওই ফ্ল্যাটে ছিল না জল বা বিদ্যুৎ। সমগ্র অভিযান শেষে উদ্ধারকৃত পোষ্যদের পশুপ্রেমী সংস্থার হেফাজতে চিকিৎসা ও যত্নের জন্য রাখা হয়েছে। অভিযুক্ত দম্পতির দাবি, তাঁরা পশুপ্রেমী, তাই এতগুলি কুকুর-বিড়াল রেখেছেন। তবে পশুপ্রেমী সংস্থা ও পুলিশের প্রাথমিক তদন্তে এই দাবি ধোপে টিকছে না। পুলিশ জানিয়েছে, পশু নির্যাতন আইনের আওতায় তদন্ত শুরু হয়েছে এবং দোষীদের বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপ নেওয়া হবে।

পাশাপাশি, পূর্বের একটি প্রাণীদগ্ধ হওয়ার ঘটনার সঙ্গে এর কোনও যোগ রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় শহরের পশুপ্রেমী মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। প্রশ্ন উঠছে—পশুপ্রেমের নামে এই অবহেলা, না কি এর আড়ালে অন্য কোনও অসৎ উদ্দেশ্য? তদন্তের দিকেই তাকিয়ে সকলে।

আরও পড়ুন – ভারতের ধাঁচে রুশ আকাশে একসঙ্গে চার বায়ুসেনা ঘাঁটিতে ড্রোন হামলা ইউক্রেনের 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

আবার লোডশেডিং করতে পারে: ভবানীপুরের নাগরিকদের পাশে থাকার বার্তা দিয়ে কর্মীদের সতর্ক করলেন মমতা

নন্দীগ্রাম ছেড়ে এবার তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র ভবানীপুরে তাঁর প্রতিদ্বন্দ্বী হয়েছেন বিরোধী দলনেতা। নির্বাচনী প্রচারের শুরু থেকে...

জনসমুদ্রে প্রার্থীরা! রবিবাসরীয় প্রচারে জেলায় জেলায় ঝোড়ো ব্যাটিং তৃণমূলের 

প্রার্থী তালিকা ঘোষণা হতেই প্রচারের ময়দানে কোমর বেঁধে নেমে পড়েছে শাসকদল তৃণমূল কংগ্রেস। তালিকা প্রকাশের পর প্রথম রবিবারেই...

সোমবার প্রকাশ ‘বিবেচনাধীন’ ভোটারদের সাপ্লিমেন্টারি তালিকা, ভাগ্য নির্ধারণ ২৭ লক্ষের

সোমবার বিকেলে প্রকাশিত হবে ‘বিবেচনাধীন’ ভোটারদের সাপ্লিমেন্টারি তালিকা। রবিবার শিপিং কর্পোরেশন ভবনে বাহিনী মোতায়েন সংক্রান্ত বৈঠকে যোগ দেওয়ার...

কমিশনের সাহায্যে রাষ্ট্রপতি শাসনের চেষ্টা! কবিতা-গান-যুক্তিতে প্রতিবাদ গণমঞ্চের

নির্বাচনের আগে বাংলার প্রশাসনকে পঙ্গু করে দেওয়ার পরিকল্পনা কেন্দ্রের বিজেপি সরকারের। হাতিয়ার নির্বাচন কমিশন। সেই লক্ষ্যে এবার নির্বাচন...